জিম্বাবুয়েকে হারিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান বাড়ালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ২০:৪১আপডেট : ১৬ জুলাই ২০২১, ২০:৪১

২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে সুপার লিগের সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচটি ১৫৫ রানে জিতে তিনে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে দুই নম্বরে থাকা বাংলাদেশ।

শুক্রবার জিম্বাবুয়েকে হারিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের আগে আছে কেবলমাত্র ইংল্যান্ড। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৯৫ পয়েন্ট। অন্যদিকে ১০ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৬০ পয়েন্ট। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইওয়াশ করতে পারলে বাংলাদেশ ৮০ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে।

মূলত ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব।

১৫ ম্যাচ খেলে আপাতত শীর্ষে থাকা ইংল্যান্ড ৯ জয়ে পেয়েছে ৯৫ পয়েন্ট। তাদের পরেই অবস্থান বাংলাদেশের। ১০ ম্যাচ খেলে ৬ জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০।  অস্ট্রেলিয়া ৬ ম্যাচের চারটিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।

২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কারণে ভারতের পয়েন্ট গুরুত্বপূর্ণ নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের