মাইলফলকের ম্যাচে মাহমুদউল্লাহর শিকার টেলর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৫:০৩আপডেট : ২০ জুলাই ২০২১, ১৫:০৩

সাকিব আল হাসান শুরুর ব্রেক থ্রু এনে দিলেও শুরুর অস্বস্তি কাটিয়ে উঠেছিল জিম্বাবুয়ে। ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর ও রেজিস চাকাভার জুটিতে ৪২ রান যোগ হয়েছিল। নিজের দুইশোতম ওয়ানডেতে এই জুটি ভেঙেছেন মাহমুদউল্লাহ। ২১ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৯৬। ক্রিজে আছেন রেজিস চাকাভা (৪৩) ও ডিয়োন মায়ার্স (১১)

জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ভালো বোলিংয়ে সূচনা করলেও উইকেট তুলতে পারেননি। নবম ওভারে বোলিং করতে এসে সেই ব্রেক থ্রুটা এনে দিয়েছেন সাকিব আল হাসান। সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউতে ফেরেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৮)।

এর আগে পঞ্চম ওভারে ভাগ্য সুপ্রসন্ন ছিল ওপেনার মারুমানির। তাসকিনের শর্ট বল টপ এজ হয়ে বাতাসে ভাসলেও সেটি থার্ডম্যান দিয়ে হয়ে গেছে ছক্কা!

প্রথম উইকেট পতনের পর অবশ্য সম্ভাবনাময় দেখাচ্ছিল টেলর ও চাকাভার জুটি। ১৮তম ওভারে আরও ভয়ানক হয়ে ওঠার আগেই এই জুটি ভেঙে দেন মাহমুদউল্লাহ। অলস শটে ক্যাচ উঠিয়ে টেলর ফিরেছেন ২৮ রানে। অবশ্য বিদায় নেওয়ার আগে অন্যরকম এক কীর্তি গড়েন জিম্বাবুয়ে অধিনায়ক। প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে সর্বাধিক ১৫০০ রান পূরণ করেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম