পুরনো রূপের তামিমে নতুন কীর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ২০:৫৬আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:৫৬

ক্যারিয়ারের শুরুতে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতেন তামিম ইকবাল। কিন্তু গত কয়েক বছর ধরে টিম ম্যানেজমেন্টের ‘ইচ্ছায়’ বদলে ফেলেন ব্যাটিং স্টাইল। দলের স্বার্থে আগ্রাসী ব্যাটিংয়ের চেয়ে ইনিংস গড়ার দিকে মনোযোগ তার। এভাবে খেলতে গিয়ে স্ট্রাইকরেটও নামতে থাকে নিচের দিকে। এ নিয়ে কম সমালোচনার শিকার হতে হয়নি। অবশেষে হারারের শেষ ওয়ানডেতে আগের তামিমের দেখা মিললো। জিম্বাবুয়ের বিপক্ষে মারমুখী ব্যাটিংয়ে ৮৭ বলে পূরণ করলেন সেঞ্চুরি। তাতে গড়ে ফেললেন নতুন কীর্তি, এটাই এখন তামিম দ্রুততম সেঞ্চুরি।

২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভার থেকে আক্রমণ বাড়াতে থাকেন তামিম। শুরু করেন ব্লেজিং মুজারাবানিকে বাউন্ডারি মেরে। সময় যতো বাড়তে থাকে, তামিম ততো চড়াও হতে থাকেন জিম্বাবুয়ের বোলারদের ওপর। চার-ছক্কার ফুলঝুরিতে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি চলে আসে তার। ৮৭ বলে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে এটি তামিমের ১৪তম সেঞ্চুরি। আগের দ্রুততম ছিল ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে, ৯৪ বলে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম।

সেঞ্চুরির সংখ্যায় অনেক আগে থেকেই তামিম সবার ওপরে। দেশে-বিদেশ মিলিয়ে সাতটি করে তার সেঞ্চুরির সংখ্যা এখন ১৪। সবচেয়ে বেশি সেঞ্চুরি জিম্বাবুয়ের বিপক্ষে, চারটি। এরপর ৯ সেঞ্চুরি নিয়ে দুয়ে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের ৮টি ও লিটন দাসের সেঞ্চুরি আছে ৪টি। মঙ্গলবার ১১ ইনিংস পর তামিম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। ৮৭ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন। সব মিলিয়ে ৯৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় তামিম ১১২ রানে আউট হন।

পুরো ইনিংসে দুর্দান্ত খেলা তামিম ডোনাল্ড তিরিপানোর আলগা বলে আউট হয়েছেন। জিম্বাবুয়ের এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

২০১৫ বিশ্বকাপের আগপর্যন্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেই অভ্যস্ত ছিলেন এই ওপেনার। দলের চাহিদার কারণেই নাকি তার এমন বদলে যাওয়া। অবশেষে পুরনো তামিমকে হারারেতে পাওয়া গেছে। ক্রিজে থেকে জিম্বাবুয়ে বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন তামিম।

ওই বিশ্বকাপে ৬ ম্যাচে ২৫.৬৬ গড়ে এক হাফসেঞ্চুরিতে তামিম করেছিলেন ১৫৪ রান। এমন বাজে ব্যাটিংয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েন। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওই বিশ্বকাপ ব্যর্থতার পর শুরু তামিমের বদলে যাওয়া। ব্যর্থতা ঝেরে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে নিজেকে উপস্থাপন করলেন নবরূপে। ব্যাটিং স্টাইল বদলে ফেললেও খুব বেশি সময় রানবিহীন ছিলেন না এই ওপেনার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম