২ উইকেট পড়লেও রানের চাকা সচল জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১৭:১৩আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:৩০

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ভঙ্গিতেই করেছিল জিম্বাবুয়ে। তবে থিতু হতে পারছেন না স্বাগতিক ব্যাটসম্যানরা। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ ওভারে ৯৪ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা। 

হারারেতে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারে। এক প্রান্তে ওয়েসলি মেধেভেরে আক্রমণ শাণালেও আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ছিলেন বাক্সবন্দি। তাকে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাজঘরে ফিরিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান। বোল্ড করেন মারুমানিকে (৩)। তাতেও অবশ্য স্বাগতিকদের স্কোরবোর্ড থেমে থাকেনি। মেধেভেরের কল্যাণে ছুটতে থাকে রানের চাকা।

সঙ্গী রেজিস চাকাভা সৌভাগ্য ক্রমে ক্যাচ দিয়ে বাঁচলেও সাকিব আল হাসানের পাওয়ার প্লের শেষ ওভারে আর শেষ রক্ষা হয়নি তার। এবার তার ক্যাচ ঠিকই লুফে নেন শরিফুল ইসলাম। চাকাভা ফেরেন ১৪ রানে। ক্রিজে আছেন মেধেভেরে (৪৭) ও ডিয়োন মায়ার্স (২৬)।

প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান