ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজের বদলা নিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, ০০:০৪আপডেট : ৩০ জুলাই ২০২১, ০০:০৪

দ্বিতীয় সারির দল ভারতের কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ‍টি-টোয়েন্টি ম্যাচটি ৭ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। আর তাতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বৃহস্পতিবার আগে ব্যাটিং করতে নেমে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে ৮১ রানে আটকে যায় ভারত। সেই রান ৩৩ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়েই টপকে যায় স্বাগতিকরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু লঙ্কান বাঁহাতি স্পিনার হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পড়ে। দলের তিন ব্যাটসম্যান মাত্র তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিন জনতো রানের খাতা না খুলেই আউট হয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে কুলদ্বীপ যাদবের ব্যাট থেকে। ২৮ বলে যাদব ২৩ রানের ইনিংস খেলেছেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮১ রানের।

লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা ৯ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। এছাড়া দাশুন শানাকা নিয়েছে দুটি উইকেট।

৮২ রানের জবাবে খেলতে নেমে কিছুটা ধীরস্থির ভাবেই শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে ২৩ রানে রাউল চাহারের বলে আভিস্কা ফার্নান্দো (১২) রানে সাজঘরে ফেরেন। সাদিরা সামারা বিক্রমা দ্রুত বিদায় নিলে বিপদ বাড়ে স্বাগতিদের। শেষ পর্যন্ত অবশ্য ৩৩ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। ২০ বলে ২৩ রান করেই লঙ্কান এই অলরাউন্ডার।

ভারতের বোলারদের মধ্যে একাই তিন উইকেট নেন রাউল চাহার। তিনি ১৫ রানে নেন তিন উইকেট।

/আরআই/এফএএন/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী