জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে সালমাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৯:১০আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৯:১০

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। মর্যাদার এই টুর্নামেন্টে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। ফলে বিশ্বকাপে অংশ নিতে হলে জিম্বাবুয়েতে গিয়েই নিউজিল্যান্ডের টিকিট সংগ্রহ করতে হবে সালমাদের।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাছাইপর্বের আয়োজক হিসেবে জিম্বাবুয়ের নাম ঘোষণা করেছে। আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেছেন, ‘আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব আমাদের ক্যালেন্ডারের উল্লেখযোগ্য একটি টুর্নামেন্ট। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্ভাব্য সেরা দলটি বিশ্বকাপে খেলবে।’

নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৮ টি দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি অংশ নেবে। বাছাইপর্বে খেলবে ১০টি দল। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে তাতে অংশ নেবে। এখান থেকে তিন দল যাবে বিশ্বকাপের মূল আসরে।

বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য হতাশার বিষয়টি হলো, এখন পর্যন্ত তারা ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে পারেনি! ২০১৭ সালে বাছাইপর্বে পঞ্চম হয়ে বাছাইপর্ব থেকেই ছিটকে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

চার বছর পর আবারও বিশ্বকাপ খেলার সুযোগ এখন বাংলাদেশের সামনে। এবার কী আক্ষেপ দূর করতে পারবে বাংলাদেশ?

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের