তামিম-মাহমুদউল্লাহর দ্বন্দ্ব প্রসঙ্গে যা বলেছেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচকদের ভাবনাতে ছিলেন তামিম ইকবাল। এর আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে না খেলা; পাশাপাশি নিয়মিতদের সুযোগটা তৈরি করে দেওয়া। কিন্তু দুদিন ধরে খবর চাউর হয় যে তার সরে দাঁড়ানোর মূল কারণ নাকি এটা নয়! অধিনায়ক মাহমুদউল্লাহ না চাওয়াতেই নাকি বিশ্বকাপ দল থেকে সরে গেছেন তামিম।

তবে এসবের কোনও ভিত্তি নেই বলেই জানালেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে তামিম-মাহমুদউল্লাহর দ্বন্দ্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বায়ো-বাবল, এর জন্য এখন টিমের কাছাকাছি যাওয়া যায় না। তবু আমি যতটুকু জেনেছি কোনও সমস্যা নেই। জালাল (মিডিয়া কমিটির চেয়ারম্যান, নিউজিল্যান্ড সফরে টিম লিডার) ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিলেন, আমি তাকে জিজ্ঞাস করেছি, ববি ভাই (পরিচালক, জিম্বাবুয়ে সফরে টিম লিডার) গিয়েছেন, তাকেও জিজ্ঞাস করেছি। তারা কেউ কোনও সমস্যা খুঁজে পায়নি। তাই আমি বলবো, এই জিনিস নিয়ে মন্তব্য করার কোনও কারণই আমি দেখছি না।’

জানা গেছে, নির্বাচকদের সভায় মাহমুদউল্লাহ তরুণ তিন ওপেনার লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখকে প্রয়োজন বলে মত দিয়েছিলেন। কিন্তু তামিমের ব্যাপারে চুপ ছিলেন। কারণ, তামিমকে নিলে নিশ্চিতভাবেই বাদ পড়তে হতো একজনকে। যদিও তামিমের ব্যাপারে ডমিঙ্গো যে আগ্রহী নয়, সেটি স্পষ্টই ছিল। বিষয়টি কোনোভাবে তামিমের কান পর্যন্ত চলে যায়। এরপরেই নাকি বিশ্বকাপ দলের অংশ হতে চাননি তামিম!

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি