যুবাদের চার দিনের ম্যাচ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২০

চার দিনের ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান যুবাদের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত চার দিনের ম্যাচের প্রথম দিন ব্যাটিং ব্যর্থতায় কেটেছে বাংলাদেশের। প্রথম দিনে আফগান দুই বোলার বিলাল সামি ও ইজহারউল্লাহ নাভিদের বোলিংয়ে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ২ উইকেটে ৪০ রান করে প্রথম দিন শেষ করেছে।

ওয়ানডে সিরিজে ধারাবাহিক ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। লাল বলের ক্রিকেটেও পাল্টায়নি তাদের ব্যর্থতা। আজ (বুধবার) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের যুবারা আফগান পেসার বিলাল সামি ও লেগ স্পিনার ইজহারউল্লাহ নাভিদের সামনে পড়েন। যদিও দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ২০ ও ইফতিখার হোসেন ৩৭ রানে ভালো শুরু পেয়েছিল স্বাগতিকরা। প্রথম উইকেটে ৪৬ রানের জুটির পর চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটিই দলের সেরা। বাকি ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন।

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক আইচ মোল্লা। এছাড়া ইফতিখারের ব্যাট থেকে আসে ৩৭ রান। তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মেহেরব। শেষ দিকে পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আফগানিস্তানের পেসার বিলাল সামি নিয়েছেন ৫ উইকেট। এছাড়া লেগ স্পিনার ইজহারউল্লাহ নাভিদ পেয়েছেন ৪ উইকেট।

শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে আফগান ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। শুরুতেই রিপন মণ্ডলের থ্রোতে রান আউট হন সুলাইমান শাফি। দ্বিতীয় উইকেট হিসেবে ফিরে যান ইশাক জাজাই (১৭)। শেষ পর্যন্ত ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানিস্তানরা করে ২ উইকেটে ৪০। বিলাল সাঈদী (১১*) ও ইজাজ আহমেদ (৮*) রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের আশরাফুল ইসলামের শিকার একটি উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী