টানা দুই জয়ে চারে সাকিবরা  

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

মুম্বাই ইন্ডিয়ান্সকে সামনে পেলে বার বার দিশাহীন হয়ে পড়তে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সকে। আইপিএলের দ্বিতীয় পর্বে অবশ্য ভিন্ন রুপেই ধরা দিয়েছে কেকেআর। রোহিত শর্মার দলকে ৩ উইকেটে হারিয়ে মরুর বুকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবদের দল।

অবশ্য আজকের ম্যাচেও উইনিং কম্বিনেশন ভাঙেনি কলকাতা। মাঠে নামে সাকিবকে ছাড়াই। টস হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ৬ উইকেটে করেছে ১৫৫ রান। শুরু থেকে বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। স্বভাবসিদ্ধ ব্যাটিংয়ে মারকুটে ভঙ্গিতে খেলেছেন রোহিত। কেকেআরের বিপক্ষে করেছেন অনন্য এক রেকর্ডও। আইপিএলে কোন এক দলের বিপক্ষে একমাত্র ব্যাটার হিসেবে পূরণ করেছেন হাজার রান। তবে মাইলফলকের ম্যাচে ৩৩ রানের বেশি করতে পারেননি। তাকে বিদায় দিয়ে ওপেনিংয়ের দারুণ জুটি ভাঙেন নারাইন। অপরপ্রান্তে বড় ইনিংস না হলেও মুম্বাইয়ের ইনিংস সমৃদ্ধ হয়েছে ডি ককের কারণে। প্রোটিয়া ব্যাটার ৪২ বলে ৫৫ রান করেন ৪টি চার ও ৩ ছক্কায়।

মূলত মাঝের ওভারগুলোতে নারিন ও চক্রবর্তীর বোলিংয়েই অস্বস্তিতে পড়ে যায় মুম্বাই। ২৭ রানে দুটি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, ৪৩ রানে দুটি নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। ২০ রানে একটি নিয়েছেন নারিন। ম্যাচসেরাও হন তিনি।

জবাবে মুম্বাইয়ের চেয়েও বেশি আগ্রাসী ছিল কলকাতা। যে ওপেনিং জুটি তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেখানে যোগ্যতার প্রমাণ দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। গিল ১৩ রানে ফিরলে আইয়ার ও রাহুল ত্রিপাঠির বিস্ফোরক জুটি-ই জয়ের ভিত গড়ে দিয়েছে কলকাতার।  

 আইয়ারের ৩০ বলে করা ৫৩ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। তার বিদায়ের পর বাকি কাজ সারেন রাহুল ত্রিপাঠি। একার দায়িত্বে ৪২ বলে ৭৪ রানের বিস্ফোরক এক ইনিংসে জয়ের বন্দরে নোঙর ফেলেন তিনি। রাহুলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছয়। ৩ উইকেট হারানো কেকেআর জয় নিশ্চিত করেছে ১৫.১ ওভারে।

টানা দুই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে কলকাতার। উঠে গেছে চারে। ৯ ম্যাচে তাদের অর্জন ৮ পয়েন্ট। মুম্বাই চার থেকে নেমে গেছে ছয়ে।

/এফআইআর/            
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম