ফিরেই ঝলক সাকিবের, জয়ে ফিরলো কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ২৩:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:৫৩

৯ ম্যাচ উপেক্ষিত থাকার পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুযোগ পেয়েই ঝলক দেখালো সাকিব আল হাসান। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচে ১ উইকেট নেন সাকিব। কেন উইলিয়ামসনকে রান আউটও করেন তিনি। সাকিবের ফেরার মধ্য দিয়ে তার দল কলকাতাও জয়ে ফিরেছে। এই জয়ে প্লে-অফ খেলার পথে অনেকটাই এগিয়ে গেলো তারা।

হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৫ রান। ৪ উইকেট হারিয়ে ২ বল আগেই সেই স্কোর টপকে যায় কলকাতা। এই জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের ছয় নম্বর সুসংহত করলো সাকিবের দল। অন্যদিকে ১২ ম্যাচে ২ জয়ে  ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে হায়দরাবাদ।

স্লো উইকেটে সাকিবের ঝলকের দিনে অন্য দুই স্পিনার সুনিল নারাইন ও বরুণ চক্রবর্তীও ছিলেন দুর্দান্ত। এই তিন স্পিনারের তোপে তলানিতে থাকা হায়দরাবাদ ১১৫ রানেই থেমে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ২১ বলে ২৬ রান করেন হায়দরাবাদের এই অধিনায়ক।

কলকাতার হয়ে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন বরুণ। ৪ ওভারে উইকেট না পেলেও মাত্র ১২ রান দেন নারাইন। আর সাকিব ২০ রান দিয়ে নেন এক উইকেট।

এদিন সপ্তম ওভারে সাকিবের হাতে বল দেন ওয়েন মরগ্যান। সাকিব প্রথম ওভারে চার রান দেন, সঙ্গে হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসনকে সরাসরি থ্রোতে রান আউট করেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারেও খরচ করেন চার রান। তবে ওই ওভারে প্রিয়ম গার্গের রিটার্ন ক্যাচ নিতে পারেননি তিনি। তিন নম্বর ওভার করতে এসেই উইকেটের দেখা পান সাকিব। তাকে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন অভিষেক শর্মা। ওই ওভারে মাত্র ২ রান দেন তিনি। শেষ ওভারে কিছুটা খরুচে বোলিং করেন সাকিব। তারপর বোলিং কোটা পূরণ করেও বেশ জ্বলমলে সাকিবের বোলিং ফিগার।

১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে সুবমান গিলের হাফসেঞ্চুরির উপর ভর করে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। সুবমান গিল ৫১ বলে ১০ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া নিতিশ রানা ২৫ ও দিনেশ কার্তিক ১৮ রানও কলকাতার জয়ে ভূমিকা রেখেছে।

হায়দরাবাদের হয়ে জেসন হোল্ডার সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/জেজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম