আইপিএল পাত্তা না দিলেও অস্ট্রেলিয়ায় গুরুত্ব আছে ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১১:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১:৫১

সানরাইজার্সে তার বসে থাকা নিয়ে কতই না জল্পনা-কল্পনা। ফর্মের কারণে সুযোগ মেলেনি একাদশে। তবে এর কোন কিছুই তার জাতীয় দলে প্রভাব ফেলছে না। অ্যারন ফিঞ্চের কথাতে অন্তত সেটা পরিষ্কার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক ফিঞ্চের সঙ্গেই ওপেনিংয়ে নামবেন অজি এই তারকা।

অবশ্য ওপেনিংয়ে নেমে তিনি কতটুকু প্রভাব রাখতে পারবেন, সেটা এখনই বলা যাচ্ছে না! কারণ গত বছরের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার হয়ে একটিও টি-টোয়েন্টি খেলেননি তিনি। সর্বশেষ ১৪টি ম্যাচ খেলেননি ইনজুরি, বিশ্রামসহ ঠাসা সূচির ব্যস্ততায়। স্বস্তিতে নেই আইপিএল নিয়েও। ভারতে অনুষ্ঠেয় আসরে ৮ ইনিংসে দুটি হাফসেঞ্চুরি থাকলেও মূলত স্ট্রাইক রেটের কারণেই তাকে সানরাইজার্সের নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয়!

তার পরেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ককে পাশে পাচ্ছেন ওয়ার্নার। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে অজি অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই, টুর্নামেন্টে ওই আমার পার্টনার থাকবে। অস্ট্রেলিয়ার হয়ে খেলে এমন খেলোয়াড়ের মাঝে সে অন্যতম সেরা। হায়দরাবাদের হয়ে ও অবশ্যই খেলাটা চালিয়ে  যেতে চাইতো। কিন্তু ওর প্রস্তুতি নিয়ে আমার কোন সংশয় নেই।  জানি ও এখন আলাদা ভাবেই অনুশীলন করছে।’

ফিঞ্চের নিজের ফিটনেস নিয়েও সংশয় ছিল। হাঁটুর অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ সফরে আসতে পারেননি। ফলে বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু অজি অধিনায়ক ভীষণ আত্মবিশ্বাসী, ‘গত কয়েক সপ্তাহ আমার রিকোভারি দারুণ হয়েছে। তাই আমার মনে হচ্ছে যে আমি ততক্ষণে পুরোপুরি ফিট হয়ে খেলতে পারবো।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম