বিসিবি নির্বাচনে বিজয়ীদের মাশরাফির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১২:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২:৪৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। আগের পরিচালনা পর্ষদ থেকেই বেশিরভাগ নির্বাচিত হয়েছেন। ১৯ জন পুনরায় ও নতুন মুখ এসেছেন ছয়জন। নতুনদের মধ্যে ক্লাব ক্যাটাগরি থেকে পাঁচজন, আর জেলা ও বিভাগ ক্যাটাগরিতে এসেছেন একজন। নতুন পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ পরিচালক নিয়ে। দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসার পর বাকি ২৩ পরিচালক এসেছেন তিনটি ক্যাটাগরি থেকে। সব মিলিয়ে ক্লাব ক্যাটাগরিতে ১২, জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ৩ এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন। সরকারের মনোনীত দুইজন ও নির্বাচিত ১৬ জনের বাইরে বাকি সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জয়ী সব প্রার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।’

শুধু তা-ই নয়, নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরও ক্রিকেটে উন্নয়নে ভূমিকা থাকবে বলে মনে করেন মাশরাফি, ‘যারা হেরে গিয়েছেন আপনারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিকেটের স্বার্থে কাজ করবেন বলেই আশা করছি, আপনাদের সহযোগিতাও বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন বলেই মনে করি। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
আফগানিস্তানের সিরিজ ঘোষণায় বাতিল বাংলাদেশ-ভারত সিরিজ?
ভারতের বাংলাদেশ সফর নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে’
অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে এবার রোনালদোর দেশ পর্তুগালের নেতৃত্বে হেনরিকস!
সর্বশেষ খবর
অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি