রাসেলের অনুপস্থিতি টের পেতে দিচ্ছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক 
০৮ অক্টোবর ২০২১, ১৩:৪২আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৩:৪৬

আইপিএলে কলকাতার শেষ দুই জয়ে অবদান ছিল সাকিব আল হাসানের। তার উপস্থিতি আন্দ্রে রাসেলের অনুপস্থিতিটা টের পেতে দেয়নি। কলকাতা অধিনায়ক ইয়ন মরগানও স্বীকার করে নিয়েছেন তা। 

সংযুক্ত আরব আমিরাতে সাকিবের কিছুতেই জায়গা হচ্ছিল না একাদশে। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলের চোটই তার ভাগ্য খুলে দিয়েছে। যার কার্যকারিতা প্রমাণ করেন দুই ম্যাচেই। প্রথম ম্যাচে ২০ রানে একটি উইকেট নিলেও দুর্দান্ত এক রান আউটে দলের জয়ে ভূমিকা রেখেছেন। সবশেষ ম্যাচে তো শুরুর ব্রেক থ্রুই এনে দেন তিনি। তাতে সাকিবের পারফরম্যান্স যে প্রভাব রাখছে, তার প্রমাণ মিললো মরগানের কথাতেই, ‘সাকিব এসে যেভাবে পারফর্ম করছে, তাতে আন্দ্রে রাসেলের ঘাটতি পুষিয়ে নেওয়াটা সহজ হয়েছে। রাসেলের মতো একজনের বদলি পাওয়া কঠিন। কিন্তু সাকিব সেই জায়গাতে অসাধারণ করছে। দুই ম্যাচে বড় অবদান ছিল তার।’
  
গতকাল রাজস্থানকে ৮৬ রানে হারিয়েছে কলকাতা। এই জয়ের পর সাকিবদের প্লে-অফ কার্যত নিশ্চিতই। কার্যত এজন্যই বলা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সের এখনও এক ম্যাচ বাকি। প্লে-অফে যেতে হলে আজ হায়দরাবাদকে ১৭১ বা তার বেশি ব্যবধানে তাদের হারাতে হবে। যা প্রায় অসম্ভবই! পরে ব্যাট করলে অবশ্য তাদের কোন সম্ভাবনা থাকছে না।

/এফআইআর/    
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী