ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২:১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক দলই স্কোয়াডে পরিবর্তন এনেছে। এবার ভারতও এই কাতারে নাম লেখালো। শেষ মুহূর্তে মূল স্কোয়াডে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের জায়গায় মূল দলে সুযোগ দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে।

১৫ জনের মূল স্কোয়াড আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। সেই স্কোয়াডেই এবার একটি পরিবর্তন এনেছে তারা। বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিষয়টি। তবে কেন এই পরিবর্তন, সেটা অবশ্য জানায়নি সংস্থাটি। জানানো হয়েছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে শার্দূলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অলরাউন্ডার মূল স্কোয়াডে আসায় অক্ষরের জায়গা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়, যেখানে আরও রয়েছেন শ্রেয়াস আইয়ার ও দীপক চাহার।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘১৫ জনের স্কোয়াডে থাকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের এখন স্ট্যান্ডবাই তালিকায় যুক্ত হয়েছেন।’ অবশ্য তারা কারণ ব্যাখ্যা করেনি। ধারণা করা হচ্ছে, বাড়তি একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনেই শার্দূলকে যুক্ত করা। হার্দিক পান্ডিয়া অস্ত্রোপচার শেষে মাঠে ফিরলেও বল করছেন না। সংযুক্ত আরব আমিরাতের আইপিএলেও তিনি বল করেননি। এই কারণেই অক্ষরকে বাদ দিয়ে মূল দলে নেওয়া হতে পারে শার্দূলকে।

মূল স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম