আন্তর্জাতিক শুটিংয়ে সোনা জিতলেন বাংলাদেশের রাব্বী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৮:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫১

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিবস উদযাপন করছে শুটিং ফেডারেশন। এই উপলক্ষে সোমবার ৯টি দেশের ৭৩জন শুটারকে নিয়ে অনলাইনে আন্তর্জাতিক এয়ারগান শুটিং প্রতিযোগিতাও হয়ে গেলো। সেখানে সাফল্য পেয়েছেন বাংলাদেশের রাব্বি হাসান মুন্না। জিতেছেন সোনার পদক।

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মুন্না ৬২৬.৮ স্কোর গড়ে সেরা হয়েছেন মুন্না। ইউক্রেনের উজ্জাই এসভিয়াতোস্লাভ ৬২৬.৩ স্কোড় গড়ে রুপা ও কাজাখস্তানের উসেইনভ ইসলাম ৬২৫.৪ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছেন।

১০ মিটার এয়ার রাইফেল মেয়েদের ইভেন্টে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান ৬২৩.৩ স্কোর গড়ে রুপা জিতেছেন। এই ইভেন্টে সোনা জেতেন কাজাখস্তানের বেজরুকোভা ইয়েলিজাভেতা, তার স্কোর ৬২৯.৬। বাহরাইনের আলদোসেরি সাফা ৬২২.৯ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন।

১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের তারকা শুটার শাকিল আহমেদ ব্রোঞ্জ জিতেছেন। তবে মেয়েদের ইভেন্টে স্বাগতিকদের কেউ পদক জিততে পারেননি। বিজয়ীদের অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী