টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সৌম্যর জায়গায় নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৯:৩৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওমানের বিপক্ষে একাদশে ফিরেছেন নাঈম শেখ। বাদ পড়েছেন সৌম্য সরকার।

বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে ভালো খেলেছিলেন সৌম্য। অন্যদিকে রান পাননি নাঈম। সেই কারণেই হয়তো স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌম্যকে ওপেনিংয়ে সুযোগ দিয়ে বাদ দেওয়া হয়েছিল নাঈমকে। কিন্তু সৌম্য পুরোপুরি ব্যর্থ। তাই ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সৌম্যকে বাদ দিয়ে ফেরানো হয়েছে নাঈমকে।

ওমানে অনুষ্ঠেয় প্রাথমিক রাউন্ড সহজেই টপকে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটারদের দীনতায় সেই পথটা এখন দুর্গম! না হলে ওমানের বিপক্ষে আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল সুপার-১২ নিশ্চিতের! সেটি তো হয়নি, উল্টো এই ম্যাচটি জিতলেও শঙ্কা থেকে যাচ্ছে পরের রাউন্ডে যাওয়া নিয়ে। কেননা, পাপুয়া নিউ গিনির বিপক্ষে বাংলাদেশ জিতলে, ওমানের বিপক্ষে স্কটল্যান্ড হারলে আর পাপুয়া নিউগিনি সব ম্যাচ হেরে গেলে তিন দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থেকেই কোয়ালিফাই করতে হবে বাংলাদেশকে। জটিল সব সমীকরণ যখন মাথায়, তখন স্বাভাবিক খেলাটা খেলাও বেশ কঠিন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওমান একাদশ: আকিব ইলিয়াস, যতীন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, জিসান মাকসুদ, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌদ, নাসিম খুশি, কলিমউল্লাহ, ফায়াজ বাট, বিলাল খান।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম