পিএনজির বিপক্ষে হারের ইতিহাসও আছে বাংলাদেশের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৪:২৫আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:৫৭

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি বড় কোনও প্রতিপক্ষ নয়। তবে অনেকদিন থেকেই তারা ক্রিকেট খেলে আসছে। একসময় আইসিসি ট্রফিতে পিএনজির বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। ২৯ বছর আগে খেলা ওই ওয়ানডে ৩ উইকেটে জিতেছিল তারা। আজ (বৃহস্পতিবার) যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের, তখন চাইলে ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতেই পারে পিএনজি।

২৯ বছর আগে ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অ্যাসোসিয়েটস ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পিএনজি। ম্যাচটি ছিল তৃতীয় স্থান নির্ধারণী। ওই প্রতিযোগিতায় মোট ১৬ দল অংশ নিয়েছিল। বাংলাদেশ হয়েছিল চতুর্থ। এখন ওয়ানডে ক্রিকেট ৫০ ওভারের হলেও তখন ছিল ৬০ ওভারের। ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ২২৪ রান করতে পারে। জবাবে ১৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছিল পিএনজি।

পিএনজির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের ওপেনার ইউসুফ রহমান বাবু। জাতীয় দলের হয়ে যেকোনও আইসিসি ইভেন্টে কোনও ব্যাটারের ওটাই ছিল প্রথম সেঞ্চুরি। বাবুর ব্যাট থেকে এসেছিল ১১৫ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেছিলেন নাজিম সিরাজী।

২২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পিএনজি দলীয় পারফরম্যান্সে জয়ের দেখা পায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ডব্লিউ মাহা। তার ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস। ৪১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আপি লেকা। এছাড়া টাউ আও ৩৯ ও টাউনাও ভাই ২৩ রান করে দলের জয়ে অবদান রাখেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে আনোয়ারুল আমিন আজহার, ওমর খালেদ রুমি ও গাজী আশরাফ লিপু পেয়েছিলেন ২টি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান