ডাচদের হারিয়ে বাংলাদেশের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ২২:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:৩৫

গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নাম লেখালো শ্রীলঙ্কা। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ৮ উইকেটে।

তিনটি ম্যাচের তিনটি জিতে দ্বিতীয় পর্বে শ্রীলঙ্কা গ্রুপ-১-এ প্রতিপক্ষ হিসেবে পেলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে।    

বাদ পড়ায় নেদারল্যান্ডসের কাছে এই ম্যাচের মূল্য ছিল না। যার প্রমাণ ছিল তাদের ব্যাটিং! শেষ ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায় তারা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।  

শ্রীলঙ্কাও সুপার টুয়েলভ নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার। শারজার এই মাঠে দ্বিতীয় পর্বের তিনটি ম্যাচ খেলবে তারা। তাই টস জিতে শুরুতে বোলিং নিয়ে কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার কথা জানান অধিনায়ক দাসুন শানাকা। রান তাড়া করতে গিয়ে কেমন পরীক্ষার মুখোমুখি হতে হয়, মূলত সেটি-ই দেখার।   

কিন্তু ৪৫ রানের মামুলি সংগ্রহ তাড়া করতে গিয়েও ২ উইকেট হারাতে হয়েছে লঙ্কানদের। ২ উইকেট হারিয়ে তাদের জয় নিশ্চিত হয় ৭.১ ওভারে। জয়ের লক্ষ্যে দলীয় ৭ রানে ফিরেছেন ওপেনার নিসাঙ্কা। শূন্য রানে তার বিদায়ের পর চারিথ আসালাঙ্কাও ৬ রানের বেশি করতে পারেননি। কুশল পেরেরা ২৪ বলে ৩৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। সঙ্গী ছিলেন আভিষ্কা ফার্নান্ডো (২)।

শুরুতে নেদারল্যান্ডস টস হেরে ব্যাটিংয়ে নামলে একজন বাদে আর কেউ ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার লাহিরু কুমারার বোলিংয়েই তারা সবচেয়ে বেশি ভুগেছে। ৭ রানে ৩ উইকেট নেন কুমারা। ম্যাচসেরাও হন তিনি। ৯ রানে সমসংখ্যক উইকেট নেন হাসারাঙ্গাও। দুটি নেন অফস্পিনার মাহিশ থিকশানা।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের