লিটনকে একাদশে রেখেই ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৫:৪০আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ এমন দুটি দল মুখোমুখি। যারা আগে কখনই এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে খেলেনি। কথা হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের (গ্রুপ-১)। আবু ধাবিতে এই ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

পিচ রিপোর্ট বলছে আজকের উইকেট বেশ শুষ্ক। বেশি রান হলে ম্যাচটা হাতের মুঠোয় থাকবে। মাহমুদউল্লাহ নিজেও পিচ দেখে বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। তাই সমৃদ্ধ স্কোরবোর্ড চাই আমরা।’

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও রান তাড়ায় খুশি। তিনি বলেছেন, ‘আইপিএলে অনেক ম্যাচ এখানে খেলেছি। উইকেট যথারীতি আগের মতোই ভালো।’ 

টানা ব্যর্থতায় লিটন দাসের একাদশে থাকা নিয়ে একপ্রকার সমালোচনা হচ্ছিল।কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলে একমাত্র পরিবর্তন পেসার শরিফুল ইসলাম। সাউফউদ্দিনের বদলে এসেছেন তিনি। রয়েছেন তিন স্পিনার। ইংল্যান্ড দল অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

সুপার টুয়েলভে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও ইংল্যান্ড ক্যারিবীয়দের হারিয়ে দারুণ শুরু করেছে।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয় ও ক্রিস ওকস।

 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম