ক্রিকেটকে বিদায় বললেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৯:০৪

জাতীয় দলে তার ফেরা নিয়ে কতই না গুঞ্জন। যদিও তা বাস্তবে রুপ নেয়নি শুধুমাত্র বোর্ডের এক রকম সদিচ্ছার অভাবে। প্রোটিয়া এই তারকা এবার সব ধরনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন শুক্রবার।

ডি ভিলিয়ার্স অবসরের ঘোষণাটি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর ফলে আইপিএলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে কলকাতার বিপক্ষে খেলা ম্যাচটাই তার সর্বশেষ।

অবসরে নিয়ে প্রোটিয়া এই ব্যাটার বলেছেন, ‘এটা ছিল অবিশ্বাস্য এক পথচলা। কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। বাড়ির পেছনে বড় ভাইদের সঙ্গে খেলার দিন থেকেই ক্রিকেটটা বিশুদ্ধ উপভোগ আর লাগামহীন উদ্দীপনা নিয়ে খেলেছি। কিন্তু ৩৭ বছর বয়সে সেই জায়গায় আর আগের তেজটা নেই।’

ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে। অবশ্য তার এমন সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল। কারণ তখনও ব্যাটে বারুদ অবশিষ্ট ছিল তার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই যার ঝলক দেখা যাচ্ছিল। ২০১৯ বিশ্বকাপে অবসর থেকে ফেরার খবরও ছড়িয়েছিল। কিন্তু বোর্ড রাজি না হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু পরেও বেশি দূর এগোয়নি এই আলোচনা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম