নাঈমের ইনিংস মাহমুদউল্লাহর কাছে গুরুত্বপূর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২১:৪০আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২১:৪০

রান পেলেও ঠিক টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারছেন না নাঈম শেখ। ৩২ টি-টোয়েন্টি খেলা এই ওপেনার নিয়মিত রান করলেও স্ট্রাইকরোটেট করতে পারছেন না। ফলে পাওয়ার প্লেতে যথেষ্ট রান তুলতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যার ফলে দলীয় সংগ্রহ ১২০-এর আশেপাশেই থাকছে। তারপরও নাঈমের এমন ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আজ (সোমবার) পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্লো ব্যাটিং করেছেন নাঈম। পাওয়ার প্লেতে ১৩ বলে ৭ রান করা এই ব্যাটার কোনও বাউন্ডারি মারতে পারেননি। সবমিলিয়ে ৪৭ রান করেন তিনি ৫০ বলে। এর মধ্যে ২২ বল ডট দেন তিনি। ২১টি সিঙ্গেল নেওয়ার পাশাপাশি তিনটি ডাবলস নেন। বাকি ৪ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় স্ট্রাইকরেট কিছুটা বাড়িয়ে নেন। নাঈমের এমন ব্যাটিংয়ের পর বাংলাদেশ ১৩০ পার করতে পারেনি।

তারপরও এই ওপেনারের ইনিংসকে গুরুত্বপূর্ণ মনে করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘না, ও (নাঈম) ভালো ব্যাটিং করেছে। ওই সময় আমার মনে হয় যে, জুটি গুরুত্বপূর্ণ ছিল। নাঈম ভালো ব্যাট করেছে। আফিফ ও নাঈমের জুটি গুরুত্বপূর্ণ ছিল।’

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। মাহমুদউল্লাহ ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। যদিও শেষ বলে হেরে যায় স্বাগতিকরা। স্বভাবতই হতাশ বাংলাদেশ অধিনায়ক, ‘কিছুটা তো হার্টব্রেকিং। অলমোস্ট খুব ক্লোজে গিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হয়নি।’

প্রথম দুই ম্যাচ সাইফ হাসানকে খেলিয়ে সাফল্য পায়নি বাংলাদেশ দল। শেষ ম্যাচে সাইফকে বাদ দিয়ে নেওয়া হয় শামীম হোসেনকে। যদিও তিন নম্বরে খেলেন ডানহাতি এই ব্যাটার। তাহলে কি সাইফের অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধ ছিল? মাহমুদউল্লাহ বলেছেন, ‘এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। আমরা শামীমকে আপফ্রন্ট একটা সুযোগ দিতে চেয়েছিলাম এবং আমার মনে হয় শামীম ভালো ব্যাট করেছে।’

টানা হারের বৃত্তে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান সিরিজ, একই পরিণতি লাল-সবুজ জার্সিধারীদের। মাহমুদউল্লাহ জানালেন, তাদের চেষ্টার কোনও ত্রুটি নেই, ‘আমার মন হয়, যদি দুই-একটি ম্যাচ জেতা যেতো, দলের আত্মবিশ্বাস আরও ভালো থাকতো। আমাদের ড্রেসিং রুমটা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের সময় খুব উৎফুল্ল ছিল। অবশ্যই ম্যাচ হারলে সব টিমমেটের খারাপ লাগে। তবে ছেলেরা অনেক কষ্ট করেছে। চেষ্টা করেছে জানপ্রাণ দিয়ে। দুর্ভাগ্যজনকভাবে ফল আমাদের পক্ষে আসেনি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের