শেষ ম্যাচে বাংলাদেশের নৈতিক জয় হয়েছে: বিসিবির সাবেক সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১১:৫২ আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১:৫৪

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। যদিও শেষ দিকে সম্ভাবনা জাগিয়ে জিততে পারেনি মাহমুদউল্লাহরা। তবে ম্যাচ না জিতলেও বাংলাদেশের নৈতিক জয় হয়েছে বলে মনে করেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ম্যাচে মাহমুদউল্লাহর স্পোর্টিং মনোভাবে মুগ্ধ হয়েছেন তিনি।

ঘটনা মাহমুদউল্লাহর শেষ ওভারে। ওই ওভারের শেষ বলটি পিচ করার পর নওয়াজ হাত উঠিয়ে জানালেন, তিনি প্রস্তুত নন। ততক্ষণে বল লেগ স্টাম্প ভেঙে দিয়েছে। ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ বলটি ‘ডেড’ ঘোষণা করেন। মাহমুদউল্লাহও ব্যাটারের যুক্তি মেনে নেন। ফলে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। এরপর শেষ বলে চার মেরে পাকিস্তান জয়ের হাসি হাসে।

এই ঘটনায় মাহমুদউল্লাহর স্পোর্টসম্যানশিপের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মাহমুদউল্লাহর ডেলিভারিটি বৈধ ছিল এবং তিনি স্পোর্টসম্যানশিপের ঊর্ধ্বে উঠে বদান্যতা দেখিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণও করেননি। বিষয়টা সত্যিই স্মরণীয়। পাকিস্তান বাংলাদেশকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে, কিন্তু বাংলাদেশ ম্যাচটিতে নৈতিক জয় পেয়েছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই রশিদ খান
সর্বশেষ খবর
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি