ঢাকা টেস্টে ফিরতে অনুশীলনে সাকিব

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৭ নভেম্বর ২০২১, ২০:২৬ আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২২:০২

ফিটনেস না থাকায় সাকিব আল হাসান ঢাকাতেই থেকে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল, ঢাকা টেস্টের আগে শতভাগ ফিট হয়ে উঠবেন। নিজেকে প্রস্তুত করতে ইতোমধ্যে কাজও শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত শুক্রবার নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছেন। তার শৈশবের গুরু কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চলছে এই অনুশীলন।

আশার কথা হলো, কোনও প্রকার অস্বস্তি ছাড়াই সাকিব নেটে ব্যাটিং করেছেন। পাকিস্তানের বিপক্ষে আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আরও কয়েকটি দিন সময় পাবেন তিনি। তবে ঢাকা টেস্টে খেলতে এখনই ছাড়পত্র পাচ্ছেন না। তাকে আবার ফিটনেস টেস্ট দিয়ে খেলার অনুমতি পেতে হবে।

বাংলা ট্রিবিউনকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে সে খেলবে কিনা, এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। তবে খেলার জন্য সে নিজেকে প্রস্তুত করছে। সাকিব যদি ভালো অনুভব করে, তাহলে সে তার অনুশীলনের পরিমাণ বাড়াবে।’

সাকিব হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান। তার চোটের ধরন ছিল গ্রেড ওয়ান। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে গত রবিবার রাতে দেশে ফিরেছেন। দেখা করেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের সঙ্গেও। সেখানে পর্যবেক্ষণের পর ফিজিও ঘোষণা দেন, তিনি এখনও ফিট নন খেলার জন্য। তাই চট্টগ্রাম টেস্টে তাকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
সর্বশেষ খবর
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী