বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৭:১৫

আসন্ন বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টি-টেন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যাচের উদ্বোধন করেন। আগামী ৪ ও ৫ ডিসেম্বর বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দুটি দল ‘টিম ইউনিটি’ এবং ‘টিম হারমনি’র খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী, অন্যান্য অতিথি ও উপস্থিত দর্শক স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। ম্যাচে ‘টিম হারমনি’ ৩৪ রানে জয়লাভ করে। ম্যাচ শেষে পররাষ্ট্রমন্ত্রী খেলোয়াড়দের মাঝে পুরস্কার এবং বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, মহাপরিচালক (প্রশাসন) মেহেদী হাসান, চলচ্চিত্র শিল্পী রিয়াজ, ফেরদৌস, পূর্নিমা, মিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব শান্তি সম্মেলন-২০২১ উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং আসন্ন শান্তি সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে এই ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ