৯১ রানে ৯ উইকেট শেষ শ্রীলঙ্কার, গল টেস্টে উইন্ডিজের দাপট

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ২১:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১:২০

প্রথম দিন শেষে শ্রীলঙ্কা যে জায়গায় দাঁড়িয়ে ছিল, তাতে পাওয়া যাচ্ছিল বিশাল সংগ্রহের আভাস। কিন্তু দ্বিতীয় দিনের সকালে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলো ম্যাচের পরিস্থিতি। ৯১ রান তুলতে শেষ ৯ উইকেট হারিয়ে বসলো লঙ্কানরা। দুর্দান্তভাবে ম্যাচে ফেরা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেও দাপট দেখিয়ে চলেছে। বৃষ্টির বাগড়ায় গল টেস্টের দ্বিতীয় দিনের অর্ধেকটা নষ্ট হলেও ক্যারিবিয়ানরা স্বস্তি নিয়ে ঘুমাতে গেছে।

আজ (মঙ্গলবার) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৯.৪ ওভারে ১ উইকেটে করেছে ৬৯ রান। ভিরাসামি পেরমল ও জোমেল ওয়ারিকানের ছোবলে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা থেকে পিছিয়ে আছে ১৩৫ রানে।

গলের প্রথম দিনের দুই সেশন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শেষ সেশনে চমৎকার ব্যাটিংয়ে ৩৪.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রান তুলে ফেলে লঙ্কানরা। দারুণ শুরু পাওয়া স্বাগতিকরা দ্বিতীয় দিনের সকালেই খেই হারায়। পাথুম নিশানকা ও ওশাডা ফার্নান্ডো জুটি বেশি দূর যেতে পারেনি। ওশাডা ১৮ রানে বিদায় নেওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন নিশানকা। কিন্তু পেরমলের জোড়া ধাক্কায় এলোমেলো লঙ্কানরা। ৭৩ রান করা নিশানকাকে ফেরানোর এক বল পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) আউট ‍করে চমক দেখান ক্যারিবিয়ান স্পিনার।

এরপর ম্যাথুজ ঊরুতে টান খেলে রিটায়ার্ড হার্ট হলে আরও সর্বনাশ! বাকি সময়টা শুধু আসা-যাওয়া। কিছুই করতে পারেননি চারিথ অসালঙ্কা (১০), দিনেশ চান্ডিমাল (২) ও রমেশ মেন্ডিস (৫)। ম্যাথুজ পরে ব্যাটিংয়ে ফিরলেও ২৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়েই ২০৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার পেরমল। বাঁহাতি স্পিনার ১৩ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৫ উইকেট। ওয়ারিকান ১৮.৩ ওভারে ৫০ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দারুণ শুরু পায় ক্যারিবিয়ানরা। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করে ফিরে যান জার্মেইন ব্ল্যাকউড। ৯৯ বলে ৫ বাউন্ডারিতে ৪৪ রান করেন তিনি। এই ওপেনারের বিদায়ের কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আগেভাগেই শেষ হয়ে যায় দিনের খেলা। তৃতীয় দিন শুরু করবেন ক্রেগ ব্র্যাথওয়েট (২২*) ও এনক্রুমা বনার (১*)।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম