রাতে সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ড যাচ্ছেন মুমিনুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৫:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৫:১০

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতেই আরেকটি সিরিজ কড়া নাড়ছে বাংলাদেশের। সেই লক্ষ্যে বুধবার দিবাগত রাত ১টায় এমিরেটসের বিমানে নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা হবে মুমিনুল হকের দল।   

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডে যাচ্ছে জাতীয় দল। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল। সেবার তিন ওয়ানডের পাশাপাশি খেলেছিল তিনটি টি-টোয়েন্টি। এবারের সফরে শুধু দুটি টেস্ট খেলতে যাচ্ছে। 

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষেও হতাশাজনক পারফরম্যান্সতো আছেই।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণেই বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে। গতবার গিয়ে ১৪ দিনের রুম কোয়ারেন্টিন করতে হয়েছে। এবার থাকতে হবে সাত দিন। এর পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। করোনা নেগেটিভ হলেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবেন তারা।

এ সফরে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে তামিম ইকবালকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে আগের বারের মতো এবারও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান