যে রেকর্ডে সোবার্স-বোথামদের চেয়েও দ্রুততম সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

রেকর্ড আর সাকিব যেন একই সূত্রে গাঁথা। মাঠে নামলেই যেন একের পর এক কীর্তি গড়েন এই অলরাউন্ডার। এবার পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে আরেকটি রেকর্ড গড়ে নিজেকে অনন্য করে তুললেন তিনি। টেস্ট ইতিহাসে অলরাউন্ডার হিসেবে দ্রুততম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল কীর্তি গড়েছেন। আর সেটি করেছেন সোর্বাস-বোথামদের মতো কিংবদন্তিদের চেয়েও দ্রুততম সময়ে।

৪ হাজারের মাইলফলক থেকে ৬৭ রান দূরে থেকে মিরপুর টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে ৩৩ রান করে রেকর্ডের অনেকটাই কাছে চলে যান তিনি। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার আগেই অনন্য এই কীর্তি গড়েন।

সাজিদ খানের একটি ডেলিভারিতে চার মেরে টেস্টে ৪ হাজার রান পূরণ হয় তার। ওই হিসেবে তিনি মাত্র বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।  

৪ হাজার রান পূর্ণ হওয়ায় সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় ঢুকে যান সাকিব। টেস্ট ইতিহাসের ষষ্ঠ অলরাউন্ডার হিসেবে ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার তালিকায় নাম ওঠে তার। ৪ হাজার রান ছাড়িয়ে যাওয়া সাকিব বল হাতে নিয়েছেন ২১৫ উইকেট। 

সাকিবের আগে ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। তবে এই তালিকায় একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে সাকিব। দ্রুততম সময়ে অনন্য এই ডাবলে পৌঁছেছেন তিনি।  এমন অর্জনে সাকিবের লেগেছে মাত্র ৫৯ ম্যাচ।এই কীর্তি গড়তে ইয়ান বোথামের লেগেছে ৬৯ ম্যাচ, স্যার গ্যারি সোবার্সের ৮০, কপিল দেবের ১০১ ও জ্যাক ক্যালিসের ১০২ ম্যাচ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি