তবে কি বাংলাদেশের মেন্টর হচ্ছেন মাশরাফি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৮:৪০

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়ে রেখেছেন তামিম ইকবাল। এক অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছিলেন, তিনি অধিনায়ক থাকলে দুই বছর পর অনুষ্ঠিত বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চান। জবাবে মাশরাফি বলেছিলেন, দেশের স্বার্থে যেকোনও সিদ্ধান্ত নিতে প্রস্তুত তিনি। আজ (শনিবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাশরাফি চাইলেই কেবল এটা সম্ভব।

তামিমের ওই অনুষ্ঠানের পরই মাশরাফির ইস্যু নিয়ে আলোচনা হচ্ছিল। শনিবার বিকেএসপিতে বিসিবি সভাপতির কাছে প্রশ্ন এলো, মাশরাফিকে কি কোনোভাবে কাজে লাগনো যায়? জবাবে পাপন বলেছেন, ‘জানি না। ওরকম কিছু হয়নি। মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবোই তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনও আলোচনা হয়নি।’

তারপরও প্রশ্ন থামেনি। আবারও জিজ্ঞেস করা হয়, বিসিবি সভাপতি হিসেবে প্রভাব তো আছেই আপনার, সেক্ষেত্রে আপনি কতটা চান? এবার পাপন বললেন, ‘না না, ইস্যুটা তা না। ইস্যুটা আপনাকে বুঝতে হবে। আমি না হয় আরও এক বছর, দেড় বছর, কী দুই বছর আরও কয়েকজনকে খেলিয়ে গেলাম বলে বলে...। তারপর কী হবে? আমাদের তো ভবিষ্যতের জন্য লং টার্ম পরিকল্পনা করতে হবে।’

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তারপরও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হয়েছিলেন তিনি। ধোনি ভারতের বিশ্বকাপ দলে যোগ দেওয়ায় পর বাংলাদেশের মেন্টর হিসেবে মাশরাফিকে দেখতে চেয়েছিলেন অনেকে ক্রিকেটপ্রেমী। ‘দ্য তামিম ইকবাল শো’তে তামিমের প্রশ্ন ছিল, তিনি যদি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক থাকেন এবং যদি মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে কী করবেন মাশরাফি?

বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেছিলেন, দেশের প্রয়োজনে কোনও কিছুতে ‘না’ নেই তার। মাশরাফির ভাষায়, ‘সত্যি বলতে দেশের জন্য কোনও কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’

এরপরই তামিম বলেছেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি (মাশরাফি) যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম