নতুন কোচের অধীনে সাফল্য পাবে বাংলাদেশ: কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৮:২২আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:২২

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে নতুন কোচ। ২৩তম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্পেনের হাভিয়ের কাবরেরা। জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে এই মাসের মাঝামাঝি ৩৭ বছর বয়সী কোচের ঢাকায় আসার কথা। আগামী এক বছর এই স্প্যানিয়ার্ড সামলাবেন বাংলাদেশ দলের কার্যক্রম। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের প্রত্যাশা, নতুন কোচের অধীনে সাফল্য পাবে বাংলাদেশ।

নতুন কোচ এসেই নেমে পড়বেন মিশনে। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচ দুটি হবে বালিতে। সেখানে লাল-সবুজ দলের হয়ে ডাগ আউটে থাকবেন কাবরেরা। নতুন এই কোচের কাছে প্রত্যাশা কী, সংবাদমাধ্যমের এমন প্রশ্নে আজ (শনিবার) টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল বলেছেন, ‘আপনারা চান রেজাল্ট। আমরাও চাই রেজাল্ট। যেই কোচই আসে, সেও কিন্তু চায় রেজাল্ট। কেউই চায় না খারাপ করতে। সবাই ভালো ফল করতে চায়। গত তিন মাসে সাফে ও চার জাতি টুর্নামেন্টে সময়ের ব্যবধানে ছোট ভুলের কারণে ভালো ফল থেকে বঞ্চিত হয়েছি। আমাদের যেমন ব্যথা দেয়, আপনাদেরও তেমনি দেয়। যেই কোচই আসুক সেই ভালো ফল করতে চায়। আমরাও তাই চাই।’

কাবরেরার জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই। বাংলাদেশই হতে যাচ্ছে তার প্রথম দায়িত্ব। অভিজ্ঞতা না থাকলেও কোনও সমস্যা দেখছেন না বাফুফে সহ-সভাপতি, ‘উয়েফা প্রো লাইসেন্স আছে তার। এই অঞ্চলে কাজ করে গেছে। ভারতসহ অনেক জায়গায় কাজ করেছে। এখানকার খেলা সম্পর্কে তার কিছু ধারণা আছে। বাংলাদেশ সম্পর্কে অবশ্যই ধারণা আছে বলেই সে এখানে আসছে। ফেডারেশন কাপের খেলা অনলাইনে দেখেছে। সেভাবে কাজ করবে। এগিয়ে নেবে দলকে। ভালো করার জন্যই আসছে সে।’

নতুন স্প্যানিশ কোচ বছরে মাত্র ১০ দিনের ছুটি পাবেন। বাকি সময় থাকতে হবে বাংলাদেশে। এই সময়ে বাংলাদেশ দল ফিফা প্রীতি ম্যাচ ছাড়াও এশিয়ান কাপের বাছাই পর্ব ও সম্ভাব্য সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে। সেখানেই বড় পরীক্ষা।

নতুন কোচের বিভিন্ন ক্লাবে কাজ করার অভিজ্ঞতা তাকে বাংলাদেশের কোচ হিসেবে সহায়তা করেছে। তাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যায় কাজী নাবিল বলেছেন, ‘অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ভালো আছে। নামি প্রতিষ্ঠানে কাজ করেছে। লা লিগার ক্লাব ও ভারতের গোয়া ক্লাবে কাজ করেছে। অভিজ্ঞতা আছে। যা দেখে মনে হয়েছে সে ভালো করতে পারবে। এনার্জেটিক আছে। তরুণ কোচ। যা আমাদের আকৃষ্ট করেছে। আমাদের বিশ্বাস সে ভালো করতে পারবে।’

আপাতত এক বছরের চুক্তি হলেও পারফরম্যান্সের ওপর মেয়াদ বাড়বে কাবরেরার। আর ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে শিগগিরই চুক্তির অবসান হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক সমাধান হবে বলে টিমস কমিটির চেয়ারম্যানের ইঙ্গিত।

/টিএ/কেআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম