দর্শক ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৯:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:১৫

পাকিস্তান সিরিজে দীর্ঘ ২১ মাস পর গ্যালারিতে দর্শক ফিরেছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, বিপিএলের অষ্টম আসরেও দর্শকদের জন্য পুরো গ্যালারি উন্মুক্ত করে দেবে। কিন্তু সেই আশায় গুঁড়েবালি! করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো গ্যালারি তো দূরে থাক, দর্শক ছাড়াই আয়োজন করতে হচ্ছে কুড়ি ওভারের ধুম ধারাক্কা এই টুর্নামেন্ট।

তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্তে বদলও আসতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, এই মুহূর্তে দর্শকদের মাঠে প্রবেশকে অনুৎসাহিত করা হচ্ছে। পরিবেশ-পরিস্থিতি যদি অনুকূলে আসে, পরের রাউন্ড কিংবা অন্য কোনও সময়ে সরকারের অনুমোদন সাপেক্ষে মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা করা হবে।’

করোনায় বিপিএলের গত আসরেও মাঠে দর্শক ঢুকতে পারেনি। তবে এবার সাধারণ দর্শকরা খেলা দেখতে না পারলে দুই দলের আমন্ত্রিত কিছু অতিথি মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। বিপিএলের অষ্টম আসরটি শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম