কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব

মালয়েশিয়াকে বিধ্বস্ত করে শুভ সূচনা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৩:০৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৩:০৮

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক মালয়েশিয়াকে ৪৯ রানে থামিয়ে দেওয়ার পর ৭২ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করেছে নিগার সুলতানার দল।

মঙ্গলবার মালয়েশিয়ার কিনরার ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিকরা। নামার পর বাংলাদেশি বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়েন মালয়েশিয়ার ব্যাটাররা। স্বাগতিক দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২ রান। এছাড়া চার নম্বরে নামা মাস এলিসার ব্যাট থেকে এসেছে ১১ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রান করতে পেরেছে মালয়েশিয়া।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। তবে ৪ ওভারে মাত্র ৪ রান দেওয়ায় ম্যাচসেরা হয়েছেন রুমানা। একটি করে উইকেট নেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।

সহজ এই লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার শারমিন সুলতানা ও মোর্শেদা খাতুন শুরুটা যথার্থ-ই করেছিলেন। দু’জন মিলে তুলে ফেলেছিলেন ৩৮ রান। শারমিন ১৯ বলে ২৮ রান করে আউট হওয়ার কিছুক্ষণ পর ফিরে যান মোর্শেদাও। তিনি ১৬ বলে ১৪ রানের ইনিংস খেলেছেন। দুই ওপেনারের বিদায়ের পর অবশ্য জয় পেতে সমস্যা হয়নি। ৭২ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজ জার্সিধারীরা। নিগার সুলতানা ৩ ও ফারজানা হক ৭ রানে অপরাজিত ছিলেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী