মোস্তাফিজের যে পার্থক্য চোখে পড়েছে রোডসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৭:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৮:০৯

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে আবার বাংলাদেশে ফিরেছেন স্টিভ রোডস। ফিরেই পুরনো শিষ্য মোস্তাফিজুর রহমানকে পেয়ে গেছেন কুমিল্লার তাঁবুতে। বাঁহাতি পেসারকে দেখে রোডস জানালেন, মোস্তাফিজ আগের চেয়ে আরও ধারালো হয়েছেন।

এক ভিডিও বার্তায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ বলেছেন, ‘আমরা সবাই জানি ফিজ (মোস্তাফিজ) কী করতে পারে। তবে আমি যখন এখানে ছিলাম, সেই সময় থেকে এখন ওর মধ্যে পার্থক্য দেখছি। সে এখন আরও ভালো বোলার। আরও ধারালো হয়েছে। কারণ ওয়ানডে ক্রিকেটের জন্য সে কিছু ব্যাপারে উন্নতি করেছে।’

সাদা বলের ক্রিকেটে মোস্তাফিজ এখন দেশের প্রধান অস্ত্র। রোডসের মেয়াদেও বাংলাদেশ যেসব সাফল্য পেয়েছে, সেখানে অবদান রেখেছেন বাঁহাতি পেসার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর মেয়াদ শেষ হওয়ার আগেই ইংলিশ কোচকে বাদ দেয় বিসিবি। সেই বিশ্বকাপেও মোস্তাফিজ বল হাতে পেয়েছিলেন ২০ উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন