মোস্তাফিজের আইপিএল চুক্তির বিষয়ে অবগত নয় বিসিবি

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১৯:০৮আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:১১

হুট করেই মোস্তাফিজুর রহমানকে আইপিএলে চুক্তির ঘোষণা আসে। বুধবার জেক ফ্রেসার ম্যাকগুর্কের স্থলাভিষিক্ত হিসেবে দিল্লি ক্যাপিটালস বাকি সময়ের জন্য তাকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানায়। 

কিন্তু এই ব্যাপারে অবগত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিসিবি কর্মকর্তা জানান, মোস্তাফিজুর কিংবা আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি।

এক ঊর্ধ্বতন বিসিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এক ইংরেজি দৈনিককে বলেন, ‘মোস্তাফিজ আমাদের কাছে কোনও অনুরোধ করেনি কিংবা দিল্লি ক্যাপিটালস তাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনও আবেদন জানায়নি। আমরা যতদূর জানি, সে আজ আমিরাতে যাওয়া দলের সঙ্গে ফ্লাইটে থাকছে।’

শারজায় বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বুধবার দুই গ্রুপে ভাগ হয়ে বিমানে উড়াল দিচ্ছে। এদিন সকালের ফ্লাইটে ১০ জন গেছেন, মোস্তাফিজসহ বাকিদের যাওয়ার কথা সন্ধ্যার পরে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী