আনুষ্ঠানিক ফটোসেশন-অনুশীলন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৬

আগের দিন ঐচ্ছিক অনুশীলনে আসা সাকিব আল হাসান কিনা ফাইনালের আগের দিন মাঠে নেই! কেন নেই- এ নিয়ে ভিন্ন মন্তব্য পাওয়া গেছে। ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, পেটের পীড়ায় সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে সাকিবের বদলে সংবাদমাধ্যম সামলাতে আসা নুরুল হাসান সোহান কিংবা দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন ভিন্ন কথা। তাদের সবার কথা মিথ্যা প্রমাণ করে রাত হতেই জানা গেলো সাকিব আল হাসান শুটিংয়ের কারণেই বিপিএল ফাইনালের আগের দিন মাঠে আসেননি। সাকিবের এমন কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয় প্রশ্নবিদ্ধ হয়ে গেলো।

যদিও অফিসিয়াল ফটোসেশন এড়িয়ে যাওয়া সাকিবের জন্য নতুন কোনও ঘটনা নয়। ২০১৯ বিশ্বকাপের আগে সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটোসেশন এড়িয়ে গিয়েছিলেন। তবে এবার যেভাবে এড়িয়ে গেলেন সেটি তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। ব্যক্তিগত আর্থিক বেনিফিটের কারণে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের অফিসিয়াল ফটোসেশনে তিনি থাকেননি। পাশাপাশি জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করে তিনি অন্য ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে ফেলেছেন!

বৃহস্পতিবার বিকালে দুই দলের অধিনায়ককে নিয়ে ফটোসেশন করার কথা থাকলেও সাকিব আল হাসান অনুপস্থিত থাকায় তা পূর্ণতা পায়নি! ফাইনালের আগে দেশে বানানো সোনালি রঙের ট্রফি উন্মোচন করেছেন নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস। মূলত ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব বৃহস্পতিবার একটি টেলিভিশন কমার্শিয়ালের শুটিংয়ে অংশ নেওয়ার কারণেই ফটোসেশন এবং অনুশীলন করতে পারেননি। আনুষ্ঠানিক ফটোসেশন-অনুশীলন বাদ দিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

তার এই না আসা নিয়ে ভিন্ন রকম তথ্য দিয়েছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। ফটোসেশেনর আগে দলটির ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, ‘পেটের সমস্যার কারণে সাকিব আসতে পারেননি।' ফুড পয়জনিং কিনা জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, অমন কিছুই।'

এরপর সাকিবের বদলে ট্রফি উন্মোচন করে প্রেসের মুখোমুখি হয়ে নুরুল হাসান সোহান জানালেন ভিন্ন কথা। বললেন, ‘গতকাল (বুধবার) ঐচ্ছিক অনুশীলন ছিল, সাকিব ভাই অনুশীলন করেছেন। আজ হয়তো জিম করেছেন, সে কারণে হয়তো আসতে পারেননি। তাই আমি এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন দেখেছিলাম সকালে উনি (সাকিব) জিম করছিলেন।’

দুই দফা ভিন্ন বক্তব্যের পর বৃহস্পতিবার বিকালে অনুশীলন শেষে বরিশালের কোচ খালেদ মাহমুদের কথার সঙ্গে আগের দুই জনের কথা কিছুই মিললো না। তার ভাষায়, ‘আসলে তেমন কিছু না। কাল অনুশীলন করেছে। আজও জিম-টিম করেছে। আমি আসলে অনুশীলনের জন্য পুশ করি না সেভাবে। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছেন তিন থেক চার দিন। নিজের মতো করে কাজ করেছে। আজ  বললো, ভালো লাগছে না যাবো না। আমি বলেছি ঠিক আছে।’

এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অনুযায়ী, কেউ টিম হোটেলের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

/আরআই/এমপি/
সম্পর্কিত
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র হলে ভারতের কী হবে? 
লর্ডসে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আছে পাকিস্তানের, এবার কি ফিরবে সেই দিন?
জয়সওয়াল ও বৈভবের মাঠের আচরণে মাঞ্জরেকারের প্রশ্ন, ‘এভাবে চলতে দেওয়া যায়?’
সর্বশেষ খবর
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের উড়ন্ত জয়, ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের উড়ন্ত জয়, ফরাসি তারকার প্রশংসায় মরিনহো
হোয়াটসঅ্যাপে ট্রু-কলারের মতো ফিচার, বাড়ছে নিরাপত্তা
হোয়াটসঅ্যাপে ট্রু-কলারের মতো ফিচার, বাড়ছে নিরাপত্তা
দুই দেশের মিলিত ভূপ্রকৃতিতে গড়ে উঠছে নতুন পর্যটন এলাকা
দুই দেশের মিলিত ভূপ্রকৃতিতে গড়ে উঠছে নতুন পর্যটন এলাকা
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
সর্বাধিক পঠিত
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ