দক্ষিণ আফ্রিকায় পুরনো পরিসংখ্যান পাল্টাবে তামিমরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৬:১৩আপডেট : ০৯ মার্চ ২০২২, ২১:৩০

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রাপ্তি বলতে কিছু নেই। সেখানে এখন পর্যন্ত ৯ ওয়ানডে এবং ৬ টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতশ্রী। তবে এবার হতশ্রী এই রেকর্ড পাল্টে দিতে সংকল্পবদ্ধ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই লক্ষ্যের কথাই জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেছেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকা যাবো। সঙ্গে এটাও সত্যি যে সেটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড ওতটা ভালো না। তবে রেকর্ড জিনিসটাই এমন যেকোনও মুহূর্তে পরিবর্তন হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরনো পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা না বললেও আত্মবিশ্বাস রয়েছে তামিমের, ‘আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আমি বলে যাবো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো বা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করা দরকার তা করবো। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারও কঠিন পরিশ্রম করবো।’

মূলত তামিমকে আশাবাদী করে তুলছে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়, ‘অসাধারণ উদাহরণ হচ্ছে নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন কোনও ফরম্যাটেই ভালো খেলিনি। আমরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি। আমরা চেষ্টা করবো যে রেকর্ডটা দক্ষিণ অফ্রিকায় আছে, সেটা পরিবর্তন করার।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। বাংলাদেশ ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকার ১০ ম্যাচে পয়েন্ট ৩৯।  তামিম আশা করছেন দক্ষিণ আফ্রিকা থেকে পয়েন্ট নিতে পারবে বাংলাদেশ, ‘আমরা জিততে পারি, প্রায় সময়ই কিন্তু বিভিন্ন ফরম্যাটে সেটা প্রমাণ করছি। নিউজিল্যান্ডে যদি চিন্তা করেন, প্রায় ৩০-৩২টি খেলায় কোনওদিন জিততে পারিনি। কিন্তু ওই দলটা সেই রেকর্ড পাল্টে দিয়েছে। আশা করছি, আমার দলটাও এই রেকর্ড পরিবর্তন করতে পারবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী