রাজস্থানের ফাস্ট বোলিং কোচ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২২, ১৯:১৭আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:১৭

খেলোয়াড়ী জীবন শেষে কোচিংয়েও হাত পাকিয়ে ফেলেছেন লাসিথ মালিঙ্গা। তাই লঙ্কান টো ক্রাশারকে ফাস্ট বোলিং কোচ করেছে আইপিএল টিম রাজস্থান রয়্যালস।

সাবেক লঙ্কান ক্রিকেটার মালিঙ্গা আইপিএলেরও কিংবদন্তি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১২২ ম্যাচ খেলে নিয়েছেন ১৭০ উইকেট। টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকেই। ২০১৮ সালে এই দলটির বোলিং পরামর্শকও ছিলেন। পরে এই বছরের শুরুতে শ্র্রীলঙ্কার বোলিং স্ট্র্যাটেজি কোচেরও দায়িত্ব পালন করেছেন। ফলে সব মিলে মালিঙ্গার মতো একজনকে পেয়ে নিজেদের ঋদ্ধ ভাবতেই পারে রাজস্থান। যে দলটির হেড কোচের পাশাপাশি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন আরেক লঙ্কান গ্রেট কুমারা সাঙ্গাকারা। মালিঙ্গার পাশাপাশি হাই পারফরম্যান্স ফাস্ট বোলিং কোচ হিসেবে থাকছেন স্টেফান জোন্স।

নিয়োগ পাওয়ার পর উচ্ছ্বসিত মালিঙ্গা বলেছেন, ‘আইপিএলে ফিরতে পারা আমার জন্য অপূর্ব এক অনুভূতি। আর রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজি, যারা কিনা তরুণ প্রতিভাদের সব সময় তুলে ধরেছে ও বিকাশে সহায়তা করেছে, তাদের দলে যোগ দিতে পারা পরম সম্মানের।’

/এফআইআর/
সম্পর্কিত
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
নাঈমের পাশে আমরা আছি: তামিম
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না