কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নাঈমের প্রথম ম্যাচেই সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৪:০১আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪:২৮

গত বছর টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন নাঈম শেখ। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মহীন থাকায় কপাল পুড়েছে তার। গত সপ্তাহে ঘোষিত কেন্ত্রীয় চুক্তি থেকে বাদ পড়ে গেছেন। তবে বাদ পড়ার জবাবটা যেন দিতে চাইলেন প্রিমিয়ার লিগে। প্রথম ম্যাচে নেমেই পেয়েছেন সেঞ্চুরি। যা আবার মঙ্গলবার শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরিও। খেলেছেন ১১৫ রানের ইনিংস।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ঐতিহবাহী ক্লাব আবাহনী ও রূপগঞ্জ ক্রিকেটার্স। আগে ব্যাট করা আবাহনী শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন নাঈম শেখ। সর্বশেষ বিপিএলে চমক দেখানো মুনিম শাহরিয়ারের সঙ্গে আবাহনীর ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন। কিন্তু এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে  শুরুতেই বড় চাপে পড়ে যায় তারা। দলীয় ৪৮ রানেই হারায় চার উইকেট! তখন এক প্রান্ত আগলে দায়িত্বশীল ব্যাটিংয়ে আবাহনীর স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন নাঈম। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৫৫ রানের পুঁজি পেয়েছে আকাশী-নীল জার্সিধারীরা।

দলের বিপদে ওপেনিংয়ে নামা নাঈম অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েই ইনিংস মেরামতের কাজ করেছেন। ৭৭ রানের জুটিতে চাপ সামলে নেন তারা। এরপর অধিনায়কের বিদায়ের পর শামিম হোসেন পাটোয়ারীকে নিয়ে ৫৮ রানের আরও একটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন। এই সময় নাঈম পূরণ করেন লিস্ট ‘এ’ ক্রিকেটের পঞ্চম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩২ বলে ১০ চার ও ২ ছক্কায় ১১৫ রান করে আউট হয়েছেন নাঈম।

২০১৮ সালে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় নাঈম শেখের। ঢাকা লিগের ওই আসরে ১৬ ম্যাচ খেলে তিন সেঞ্চুরিতে তার রান ছিল ৮০৭। পরের বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে করেছিলেন চতুর্থ সেঞ্চুরি। খেলেছিলেন ১২৬ রানের ইনিংস। মঙ্গলবার পেলেন পঞ্চম সেঞ্চুরিটি।

এছাড়া ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাইফউদ্দিনও রান পেয়েছেন। ৮ নম্বরে নেমে ৪৩ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৩৭ রানের ইনিংস।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের