২০২৪ বিশ্বকাপে ২০ দলের লড়াইয়ে সরাসরি খেলবে ১২ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ২২:১১আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২:১১

আগেই ঠিক করা ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর সেবারই প্রথম মাঠে গড়াবে ২০ দলের বিশ্বকাপ! রবিবার দুবাইয়ে বসেছিল আইসিসি সভা। সেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দলের সরাসরি খেলার ঘোষণা এসেছে। এছাড়াও সভাতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব কেমন হবে সেই রূপরেখা নির্ধারিত হয়েছে। আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এর বাইরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আট দল সরাসরি সুযোগ পাবে। তাদের বাইরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুই দলও সরাসরি সুযোগ পাবে ওই বিশ্বকাপে। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাকি ৮ দল আসবে বাছাইপর্ব থেকে।

গত বছর মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। করোনার কারণে সেটি পিছিয়ে চলে যায় ২০২৩ সালে। অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের কথা থাকলেও আইসিসি জানিয়েছে, নতুন করে তার আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরই জানা গিয়েছিলে বাংলাদেশ নারী দল ১০ দলের চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে। তবে এতদিন আনুষ্ঠানিক ভাবে না জানালেও রবিবার আইসিসি বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের