ব্যাটে রান নেই, শৈশবের গুরুর কাছে ‍ছুটলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ২১:৫২আপডেট : ০৭ মে ২০২২, ২১:৫২

ক্রিকেটারদের ছুটি আরও একদিন আছে। রবিবার শেষ হচ্ছে ছুটি। ফলে মিরপুরের হোম অব ক্রিকেটে নেই কোনও কোলাহল। অবশ্য আজ (শনিবার) বেশ কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যগে অনুশীলন করে গেছেন। তাদের অন্যতম কিছুদিন ধরে ফর্মহীনতায় ভোগা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

শনিবার সকাল থেকেই শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন মুশফিক। অফফর্মে থাকা মুশফিক এই সময়ে দ্বারস্থ হয়েছেন ফাহিমের। গত কিছুদিন ধরেই নিজের ছায়া হয়ে আছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের একটি ইনিংসে কেবল পঞ্চাশ রান করতে পেরেছেন। দারুণ ওই ইনিংসটি আবার রিভার্স সুইপের মতো শটস খেলতে গিয়ে আত্মহুতি দিয়েছিলেন। টেস্টের আগে ওয়ানডে সিরিজেও ভালো সময় যায়নি তার। দুই ইনিংসে তার রান ছিল যথাক্রমে- ৯ ও ১১। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ঢাকা লিগে শেখ জামালের জার্সিতে নেমেও ভালো করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। চার ম্যাচে করেছেন মাত্র ৮৭ রান!

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ। এই সিরিজের আগে নিজেকে খুঁজে পেতে মরিয়া মুশফিক। তাই তো ছুটি শেষ হওয়ার আগেই শৈশবের কোচের সঙ্গে নিজের ভুলগুলো নিয়ে একান্তে কাজ করছেন। ইনডোরের অনুশীলনে শিষ্যকে পাখির চোখে পর্যবেক্ষণ করেছেন ফাহিম। ভুল পাওয়া মাত্র সেগুলো ধরিয়ে দিয়েছেন তিনি। সেগুলো আবার মুশফিক মনোযোগ দিয়ে দেখেছেন। সব মিলিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ইনডোরে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ব্যাটে রান নেই, শৈশবের গুরুর কাছে ‍ছুটলেন মুশফিক মুশফিকের সঙ্গে কী নিয়ে কাজ করলেন, এমন প্রশ্নে ফাহিম বললেন, ‘মুশফিক পরিশ্রম করছে অনেক। কী কাজ করেছি এগুলো এখন বলবো না। তবে এতটুকু বলতে পারি শ্রীলঙ্কা সিরিজে মুশফিক ভালো করবে।’

শুধু মুশফিক নন, এদিন মিরপুরে অনুশীলনে এসেছিলেন দুই পেসার শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। তাদের মতো দুপুরে আসেন তাইজুল ইসলামও। এসেই চলে যান জিমে। বিকাল পর্যন্ত তাকে দেখা যায় মিরপুরের সবুজ চত্ত্বরে।

রবিবার বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা দল। এসেই একদিন অনুশীলন করে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। আগামী  ১০ ও ১১ মে বিকেএসপিতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে লঙ্কানরা। বাংলাদেশ দল অবশ্য ৯ মে চট্টগ্রামে চলে যাবে। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের