আইপিএল-২০২২

মুম্বাইকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো কলকাতা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২২, ০১:১০আপডেট : ১০ মে ২০২২, ০১:১৪

কাগজ-কলমের হিসাবে সমীকরণ কঠিন। তবে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে নিজেদের আগে জেতা প্রয়োজন। কলকাতা নাইট রাইডার্স সেই কাজটাই করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারলেই শেষ হয়ে যেতো প্লে-অফের আশা। সেটি হতে দেননি বোলাররা। প্যাট কামিন্স-আন্দ্রে রাসেলদের দুর্দান্ত পারফরম্যান্সে মুম্বাইকে ৫২ রানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা।

সোমবার আইপিএলে ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা-মুম্বাই। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে টস হেরে কলকাতা ২০ ওভারে ৯ উইকেটে করে ১৬৫ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় মুম্বাই। এই জয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা টিকে থাকলো কেকেআরের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সাতে। অন্যদিকে ১১ ম্যাচে নবম হারে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে মুম্বাই।

ভেঙ্কটেশ আইয়ার (২৪ বলে ৪৩) ও আজিঙ্কা রাহানের (২৪ বলে ২৫) ব্যাটে উদ্বোধনী জুটিতে ৬০ রান পায় কলকাতা। এরপর নিতিশ রানা ২৬ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৪৩ রান। রিঙ্কু সিং অপরাজিত থাকেন ২৩ রানে। এই চার ব্যাটারই কেবল যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।

বল হাতে আগুন ঝরিয়েছেন জসপ্রিত বুমরা। ডানহাতি পেসার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৫ উইকেট। দল হারলেও তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এছাড়া কুমার কার্তিকিয়া ৩২ রানে নেন ২ উইকেট।

১৬৬ রানের লক্ষ্যে এক ইশান কিষান ছাড়া মুম্বাইয়ের কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। ইশান ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৫১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে কাইরন পোলার্ডের ব্যাট থেকে। চরম খারাপ সময় যাওয়া মুম্বাই ৪৪ রান তুলতে হারায় শেষ ৮ উইকেট।

বল হাতে আবারও আলো ছড়িয়েছেন কামিন্স। অস্ট্রেলিয়ান পেসার ৪ ওভারে ২২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর রাসেল ২.৩ ওভারে ২২ রান খরচায় নেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের