শ্রীলঙ্কায় এশিয়া কাপ না হলে আয়োজক হবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২২, ১৩:২৫ আপডেট : ২০ মে ২০২২, ১৩:২৮

৭০ বছরের বেশি সময়ের মধ্যে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। অবস্থা এতই করুণ নিজেদের ইতিহাসে দেশটি এই প্রথম ঋণখেলাপিও হয়ে গেছে। যার প্রভাব পড়তে পারে দেশটির এশিয়া কাপ আয়োজনের ওপর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দেশটিতে চলমান অরাজক পরিস্থিতির কারণে সরে যেতে পারে টুর্নামেন্টটি। আর শ্রীলঙ্কা থেকে সরে গেলে এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হতে পারে বাংলাদেশ।

তেমনটি হলে ১৫তম এশিয়া কাপের আয়োজক তৃতীয়বার বদলাবে। করোনা মহামারিতে ২০২০ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও সেবার তা স্থগিত করা হয়েছিল। যার আয়োজক ছিল পাকিস্তান। নতুন করে শ্রীলঙ্কাকে আয়োজক বানিয়ে এই বছরের আগস্টে হওয়ার কথা এই টুর্নামেন্ট। কিন্তু দেশটিতে চলমান অচলাবস্থায় এসিসির এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ শুধুমাত্র একটি বিকল্প। এসিসি শ্রীলঙ্কার অবস্থা পর্যবেক্ষণ করছে। তার পরেই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেবে।’

সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। আয়োজক ছিল সংযুক্ত আরব আমিরাত। তাই এবার মরুর দেশটিকে বিবেচনায় রাখা হচ্ছে না বলে জানালেন ওই কর্মকর্তা, ‘সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্ট আয়োজনের জন্য বিবেচনায় নেই।’

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান এর আয়োজক হলে ঝামেলা হতে পারে এই দুটি দেশকে নিয়ে। দেখা যাবে পাকিস্তান আয়োজক হলে বৈরিতার কারণে ভারত তাতে খেলতে রাজি হলো না। আর মধ্যপ্রাচ্যে টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে তীব্র গরমের কথাও মাথায় রাখতে হবে। তাই সব দিক বিবেচনা করে বাংলাদেশকেই আদর্শ স্থান ভাবছে এসিসি। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য মতে লঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কাকে আয়োজক রাখতে এসিসি সভাপতি জয় শাহকে অনুরোধ করে যাচ্ছে।

পূর্ব সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। যার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।       

/এফআইআর/  
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
সাইফ পাওয়ারটেকে ৬৬ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
সাইফ পাওয়ারটেকে ৬৬ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব ও ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতির দাবি
সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব ও ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতির দাবি
নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!
নাইট ক্লাব কাণ্ডে ক্রীড়া ভাতা হারাতে পারেন সাদ-সোহেল!
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান