‘লিটন অনেক দূর যাবে, মুশফিক জানে কীভাবে রান করতে হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ২১:১৬আপডেট : ২৩ মে ২০২২, ২১:২৯

ঢাকা টেস্টে চরম বিপর্যয়ের মুখে অবিশ্বাস্য ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে লিটন-মুশফিক জুটি। আজ (সোমবার) বাংলাদেশের দুই ব্যাটারের রেকর্ড জুটিটি ২০০ ছাড়ানো। বাংলাদেশের ষষ্ঠ উইকেটে আগের ১৯১ রানের জুটি ভেঙে ২৫৩ রানে অবিচ্ছিন্ন আছেন দুই উইকেটকিপার ব্যাটার। ২৪ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারানোর পর তাদের প্রতিরোধ প্রশংসা কুড়াচ্ছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সংবাদ সম্মেলনে এসে জানালেন, লিটন অনেক দূর যাবেন, আর মুশফিক জানেন কীভাবে রান করতে হয়।

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল স্বাগতিকদের। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার কাজটা নিপুণভাবে করেছেন লিটন ও মুশফিক। এই জুটির প্রশংসা করে প্রধান কোচ ডমিঙ্গো বলেছেন, ‘এটা আমার টেস্ট কোচিংয়ে দেখা অন্যতম সেরা জুটি। আমরা ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিলাম। আমাদের চাপ ছিল, কিন্তু দুই ব্যাটারের অসাধারণ প্রচেষ্টা ছিল। অবশ্যই আমরা শুরুটা ভালো করতে পারিনি। সকালে দ্রুত উইকেট হারিয়েছি কিছু ভালো ডেলিভারিতে। টেস্ট ক্রিকেট খুব কঠিন, তার মধ্যে দুই ব্যাটার অসাধারণ দক্ষতা দেখিয়ে আমাদের ভালো অবস্থানে নিয়ে গেছে।’

মুশফিক-লিটন দুজনই সেঞ্চুরির দেখা পেয়েছেন। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন লিটন। আজ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। দিনশেষে ২২১ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৩৫ রানে অপরাজিত এই ব্যাটার। লিটনের প্রশংসা করতে গিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিক খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, লিটন উন্নতি করেছে, ব্যাটিংয়ে কৌশলে বেশ পরিবর্তন এসেছে। গত এক-দেড় বছর ধরে টেস্টের প্রস্তুতি নেওয়ার ভালো কিছু উপায় রপ্ত করেছে সে। লিটনের এটা তৃতীয় শতক। কিন্তু সে অনেক দূর যাবে। সে অসাধারণ খেলোয়াড়।’

এদিকে মুশফিকও পেয়েছেন সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ এই ব্যাটার। ২১৮ বলে ১১ চারে নবম সেঞ্চুরিতে পৌঁছা মুশফিক অপরাজিত ১১৫ রানে। ২৫২ বলের ইনিংসে আছে ১৩ চারের মার। মুশফিকের ইনিংস নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘মুশফিকের মধ্যে ভালো করার তাড়না আছে। সে স্বকল্পবদ্ধ ক্রিকেটার। আমি মনে করি, অনেক খেলোয়াড় একটু ভালোবাসা ও সমর্থন চায়, যখন সময়টা ভালো যায় না। মুশফিক জানে কীভাবে রান করতে হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের