শ্রীলঙ্কার লিড, উইকেট নেই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১২:১৫আপডেট : ২৬ মে ২০২২, ১২:১৫

খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শ্রীলঙ্কার অবস্থা অবশ্য তেমন ছিল না। প্রথম ইনিংসে তারা দুর্দান্ত শুরু পায়। সেটি ধরে রেখে রানের চাকা বাড়িয়ে নিচ্ছে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিডও নিয়েছে লঙ্কানরা। বিপরীতে প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতির আগে প্রথম ইনিংসে ব্যাট করা লঙ্কানদের সংগ্রহ ১৩০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান। তাতে লিড নিয়েছে ৪ রানের। অপরাজিত দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ (৯৩*) ও দিনেশ চান্ডিমাল (৬১*)। প্রথম সেশনে লঙ্কানরা ৩৩ ওভারে ৮৭ রান করেছে কোনও উইকেট না হারিয়ে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৩৬৫ রান।

চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় মাঠে নামে বাংলাদেশ। স্বাগতিকদের লক্ষ্য ছিল, যত দ্রুত লঙ্কানদের অলআউট করে লিড নেওয়া যায়। তবে সেই আশায় গুঁড়েবালি! উল্টো শ্রীলঙ্কাই লিড নিয়েছে। সফরকারীদের কোনও উইকেটই নিতে পারেনি সকালে। বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে চলেছেন দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল।

দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ম্যাথুজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের অসাধারণ ইনিংস খেলা সাবেক লঙ্কান অধিনায়ক দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও জ্বলে উঠেছেন। দারুণ সব শটে টেস্ট ক্যারিয়ারে আরেকটি শতক পূ্রণ করার অপেক্ষায় তিনি। সমানতালে লড়ে যাচ্ছেন আরেক সাবেক অধিনায়ক চান্ডিমাল। ইতিমধ্যে পূরণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি। এই দুজন মিলে ষষ্ঠ উইকেটে গড়েছেন ১০০ ছাড়ানো জুটি। তাদের ব্যাটে লিড বাড়ানোর পথে সফরকারীরা।

শ্রীলঙ্কার দাপটে বলার অপেক্ষা রাখে না চতুর্থ দিনের সকালের সেশনটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম কয়েকবার সম্ভাবনা তৈরি করলেও কাজে আসেনি। ফলে উইকেটশূন্য সেশন কাটাতে হয়েছে স্বাগতিকদের।

শ্রীলঙ্কা আগের দিনের ৫ উইকেটে ২৮২ রান নিয়ে শুরু করেছিল চতুর্থ দিনের খেলা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম