ক্রিকেটবিশ্ব যা দেখেনি কখনও, লেখা হলো বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২২, ২১:২৪আপডেট : ০৮ জুন ২০২২, ২১:২৪

ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে প্রতিনিয়ত। নতুন কোনও রেকর্ডে খোলে ক্রিকেট ইতিহাসের ধুলো পড়া পাতা। এর মাঝে এমনও কিছু কীর্তি লেখা হয়, যা ক্রিকেট ইতিহাসে আগে কখনও ঘটেনি। তারই একটি রঞ্জি ট্রফিতে বেঙ্গলের গড়া রেকর্ডটি। ক্রিকেটবিশ্ব এক ইনিংসে ৮ ব্যাটারের হাফসেঞ্চুরির রেকর্ড দেখেছিল, তবে সেটি ছাপিয়ে গিয়ে বেঙ্গল যা করলো, তা দেখা হয়নি কখনও। দলটির প্রথম ৯ ব্যাটারের প্রত্যেকে পেয়েছেন হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণি ক্রিকেটে একমাত্র ঘটনা!

বেঙ্গালুরুতে চলছে বেঙ্গল-ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই প্রতিযোগিতার ম্যাচটির তৃতীয় দিনে লেখা হয়েছে নতুন রেকর্ড। বেঙ্গলের হয়ে ব্যাট করা ৯ ব্যাটারের প্রত্যেকে অন্তত হাফসেঞ্চুরি পেয়েছেন। তাতে ভেঙেছে ১২৯ বছর আগের রেকর্ড।

ক্রিকেটবিশ্ব একবারই দেখছে এক ইনিংসে ৮ ব্যাটারের হাফসেঞ্চুরি। ১৮৯৩ সালে কীর্তিটি গড়েছিল অস্ট্রেলিয়া। যদিও দলটির প্রথম ৮ ব্যাটার হাফসেঞ্চুরি পাননি, সব মিলিয়ে ছিল সংখ্যাটা। তাই বেঙ্গলের অষ্টম ব্যাটার হিসেবে শায়ান মণ্ডল হাফসেঞ্চুরি ‍পেতেই একটা রেকর্ড হয়ে যায়- এক ইনিংসে টানা ৮ ব্যাটারের হাফসেঞ্চুরি। তবে বেঙ্গলের রেকর্ডের গাড়ি সেখানেই থামেনি। একটু পর আকাশ দীপ ৫০ পূরণ করলে ক্রিকেটবিশ্ব প্রথমবার সাক্ষী হয় এক ইনিংসে ৯ ব্যাটারের হাফসেঞ্চুরির কীর্তির।

বলার অপেক্ষা রাখে না রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে রান উৎসব করেছে বেঙ্গল। ৭ উইকেটে ৭৭৩ রানে তারা ঘোষণা করেছে প্রথম ইনিংস। সর্বোচ্চ ১৮৬ রান সুদীপ কুমারের। সেঞ্চুরি পাওয়া অন্যজন অনুষ্টুপ মজুমদার (১১৭)।

বেঙ্গল-ঝাড়খণ্ড ম্যাচের আগে এক ইনিংসে ৭ ব্যাটারের হাফসেঞ্চুরির ঘটনা ছিল ২৭টি। রঞ্জি ট্রফিতেই আছে তিনটি। তবে ৮ ব্যাটারের ঘটনা ছিল ওই একবারই। যেটিকে শুধু স্পর্শ করেনি বেঙ্গল, ছাড়িয়ে লিখেছে বিশ্বরেকর্ড।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের