পদ্মা সেতুর উদ্বোধন: কেক কেটে উদযাপন বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৫:৩২আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১২টায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে গোটা দেশ। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। মিরপুর থেকেই উদ্বোধন উৎসবে অংশ নিয়েছেন বোর্ডের কর্তাব্যক্তিরা।

শনিবার দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বিশাল এক কেক কেটে সেতু উদ্বাধন উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুদিন আগেই পুরো স্টেডিয়াম রঙিন আলোতে সাজানো হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনামসহ বেশ কয়েকজন পরিচালক। এর বাইরে নির্বাচক হাবিবুল বাশার সুমন ছাড়া বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটাররাও সেখানে ছিলেন।

বিবিসি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের সঙ্গে মাদ্রাসা ও এতিম শিশুদের মাঝে খাবারও বিতরণ করা হয়েছে। 

অবশ্য শনিবার ক্রিকেট নিয়ে কোনও কথা বলতে রাজি ছিলেন না বিসিবি সভাপতি, ‘আজকে শুধু পদ্মা সেতু, ক্রিকেট না। আমরা যেহেতু পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আছি, এখানে আজ ক্রিকেট না। ’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী