১০ বছরে জমেছে ৮৪টি ট্রফি, অবশেষে পাচ্ছে ক্লাবগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৮:১৩আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:১৩

ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হলেও ট্রফি ছোঁয়ার সুযোগ পাচ্ছিল না দলগুলো। কারণ, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস-ই (সিসিডিএম) ট্রফি দিচ্ছিল না তাদের। ফলে দলগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে উৎসব করলেও তাতে থাকতো অপূর্ণতা। যেহেতু শ্রেষ্ঠত্বের পর শিরোপা উঁচিয়ে উদযাপনের সুযোগই পাওয়া যেতো না।

অবশ্য শেষ কয়েক বছরে প্রিমিয়ার লিগে নামকাওয়াস্তে ট্রফি দেওয়া হলেও সেগুলোর মান নিয়ে বরাবরই ক্লাবগুলো প্রশ্ন তুলেছে। এর আগের দুই মেয়াদে তাদের প্রাপ্য ট্রফি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও সিসিডিএম পারেনি। এবার অবশ্য সেসবের পরিবর্তন আসছে।

এবারের মেয়াদে সিসিডিএমের দায়িত্ব দেওয়া হয়েছে একেবারেই নতুন মুখ মোহাম্মদ সালাউদ্দিনকে। তার প্রচেষ্টাতে অবশেষে ট্রফি বুঝে পাচ্ছে ক্লাবগুলো। রবিবার স্থানীয় একটি ক্লাবে অনাড়ম্বর আয়োজনে মধ্য দিয়ে ১০ বছরের ৮৪টি ট্রফি বুঝিয়ে দেওয়া হবে।

বিসিবির পরিচালক সালাউদ্দিন বলেছেন, ‘এই আয়োজনও (ট্রফি হস্তান্তর) আগে হওয়া উচিত ছিল। যেহেতু অনেক বছরের ট্রফি জমে গেছে। এই আয়োজন আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল। সফলভাবে সেটা আমরা করতে যাচ্ছি।’ 

রবিবার ৯ বছরের বকেয়া ট্রফির সঙ্গে ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নদেরও পুরস্কৃত করা হবে। এছাড়া গত মৌসুমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা দশ ক্রিকেটারকে সিসিডিএমের পক্ষ থেকে কিটস এবং ক্রিকেট এক্সেসরিস উপহার দেওয়া হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি