সাকিবদের বেসিক ভুলে হতাশ ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২২, ১৫:৩০ আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:৩৬

সেন্ট লুসিয়ায় মাত্র ৩২ রানের বিনিময়ে ক্যারিবীয়দের ৪ উইকেট তুলে ম্যাচে ফেরার বার্তা দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন লাঞ্চের আগে ওই ৪ উইকেটের ৩টি পড়েছে এক রানে। কিন্তু চাপে পড়বার মুহূর্তটি পরে আর কাজে লাগাতে পারেনি সফরকারী দল। তাতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লিড নিয়ে ৫ উইকেটে দ্বিতীয় দিন শেষ করেছে ৩৪০ রানে। দলের এই ব্যর্থতায় হতাশা গোপন করলেন না হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচের পর সাকিবদের হেড কোচ বলেছেন, ‘এই মুহূর্ত আমাদের টেস্ট ম্যাচের গল্পটা এরকমই। দেখা গেলো একটা সেশনে আমরা খুব ভালো করছি। পরের সেশনেই সেটা হয়ে যায় বাজে। ছেলেরা ধৈর্য ধরে রাখতে পারছে না। আমরা প্রথম সেশনের মতো পরে ধারাবাহিক টাইট ওভার করতে পারিনি। ওরা আসলে ধৈর্য না ধরে বেসিক ভুলোগুলো করছিল। লাঞ্চের পর ওরা যেভাবে বল করেছে তা ছিল হতাশার।’

প্রথম সেশনে দ্রুত ৪ উইকেট পড়ে যাওয়ার পর দেয়াল হয়ে দাঁড়িয়ে যান কাইল মায়ার্স ও জার্মেইন ব্ল্যাকউড। পঞ্চম উইকেটে গড়েন ১১৬ রানের দাপুটে একটি জুটি। তাদের জুটিতে ভর করেই পরের দুই সেশনে কর্তৃত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরির দেখা পাওয়া মায়ার্স ষষ্ঠ উইকেটে আবার জশুয়া ডা সিলভাকে নিয়ে ৯২ রান যোগ করেছেন। ডমিঙ্গো জানালেন, ‘ওদের বার্তা দেওয়া ছিল ডট বল করো, চাপ তৈরি করো; রান রেটেও রাশ টেনে ধরো। যেহেতু উইকেটের খোঁজ করছে, তখন দেখা গেলো বেশি সফট বল করে ফেলছে। বল হাতে শৃঙ্খলা ও ধৈর্যর কাজটা আমরা একটা সেশনেই করতে পারছি। টানা বা পরের সেশনে সেটা পারছি না।’

/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন