বাংলাদেশের দারুণ শুরুর পর বৃষ্টির বাগড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২২:৩১আপডেট : ২৬ জুন ২০২২, ২২:৪৭

দ্বিতীয় দিনের শেষ দুই সেশনে খুব ভুগেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দৃঢ়তায় মাত্র একবারই উইকেট উদযাপনের সুযোগ পেয়েছিল সাকিব আল হাসানরা। তৃতীয় দিনের শুরুতে ম্যাচে ফেরার মিশনে নামে বাংলাদেশ। এই যাত্রায় সাফল্যও আসে। তবে বৃষ্টির বাগড়ায় মোমেন্টাম ধরে রাখার সুযোগ হারায়। সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের বেশিরভাগ সময় গেছে বৃষ্টির পেটে।

রবিবার সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবিয়ানরা। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১১৬ ওভারে ৭ উইকেটে ৩৭৬ রান। তাতে লিড নিয়েছে ১৪২ রানের। দুই অপরাজিত ব্যাটার কাইল মায়ার্স (১৪০*) ও কেমার রোচ (৭*)।

দ্বিতীয় দিনের প্রথম সেশন দুর্দান্ত কাটলেও পরের দুই সেশন ছিল শুধুই হতাশার। লাঞ্চের পর ১ উইকেট নিয়ে দিন শেষ করতে হয় বাংলাদেশের। সফরকারীদের হতাশা উপহার দেওয়া মায়ার্স ও জোশুয়া দা সিলভা শুরু করেন তৃতীয় দিনের খেলা। আগের দিন ভোগানো জোশুয়া নতুন দিনে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। লিটন দাসের ঘূর্ণিতে শুরুতেই ফিরে যান তিনি। তার ১১৫ বলের প্রতিরোধ শেষ হয় এলবিডব্লিউতে। ফেরার আগে খেলে যান ২৯ রানের ইনিংস ও মায়ার্সের সঙ্গে গড়ে যান ৯৬ রানের জুটি।

এই জুটি ভাঙার পর ক্রিজে আসেন আলজারি জোসেফ। তাকে থিতু হতে দেননি খালেদ আহমেদ। লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে জোসেফকে ফেরান ৬ রানে। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। দলের মধ্যে উদ্দীপনা দেখা যায়। তবে বৃষ্টি সেই ধারা থাকতে দেয়নি। প্রথম সেশনে ৫০ মিনিটের মতো খেলার পর বৃষ্টি শুরু হয়। সময় গড়িয়ে গেলেও আবহাওয়ার উন্নতি হয় না। এর মধ্যে চলে আসে লাঞ্চের সময়।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী