দুই ভাগে দেশে ফিরছে বাংলাদেশ দল, তামিম যাচ্ছেন লন্ডন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২২, ১৫:৪৮আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৫:৪৯

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্স ছিল বাংলাদেশের। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতেই বদলে যায় সবকিছু। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে এক কথায় উড়িয়ে দিয়েছে সফরকারীরা। দারুণ এক সমাপ্তি শেষে ওয়ানডে দল দুই ভাগে দেশে ফিরছে। শুধু অধিনায়ক তামিম ইকবাল যাচ্ছেন লন্ডনে।

প্রথম ধাপে আগামী ২০ জুলাই দেশে ফিরবে একাংশ। দ্বিতীয় দাপে ২১ জুলাই বাকি ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন। দুটো ফ্লাইট ওইদিন সন্ধ্যায় হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা। তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজ থেকেই লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। কয়েক দিন সেখানে কাটিয়ে তারপর দেশে ফিরবেন এই ওপেনার। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে দেশে ফিরেও ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। ২/১ দিন বিশ্রাম নিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুতি নিতে হবে পুরো দলকে। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তামিম-মাহমুদউল্লাহরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী