সোহান যোগ্য বলেই নেতৃত্ব পেয়েছে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৫:৪৩ আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫:৪৭

মাহমুদউল্লাহর নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স ভীষণ বিব্রতকর। ফলে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠিয়ে জিম্বাবুয়ে সিরিজের জন্য অধিনায়ক মনোনীত করা হয়েছে নুরুল হাসান সোহানকে। তিন টি-টোয়েন্টির জন্য দায়িত্ব পাওয়া সোহানকে যোগ্য মনে করছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও।  

এক অনুষ্ঠানে নতুন অধিনায়ক সোহানকে নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার মতে, ‘আমি তো মনে করি ও যোগ্য। বিসিবিও মনে করেছে ও ভবিষ‌্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন‌্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি তাকে শুভ কামনা জানাই। আশা করি, জিম্বাবুয়ে সিরিজ ওর জন‌্য ভালো একটা চ‌্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুলের বদলে টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসানও। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের নেতৃত্বও তার কাঁধেই যাবে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নেওয়ায় সোহানের ওপর ভরসা রাখতে হয়েছে বিসিবিকে। এই মুহূর্তে টেস্ট দলের অধিনায়ক জানিয়েছেন টেস্টে ভালো করতে সময় লাগবে বাংলাদেশের, ‘টেস্টে আমাদের ভালো করার জন‌্য সময় লাগবে। দলের ক্রান্তিকালের মধ‌্য দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু সময় লাগবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আমি পদত্যাগ করতে চাই না: লিটন
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বশেষ খবর
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন